Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Yogi Adityanath

‘ভালোভাবে বলছি, না হলে…’, রাস্তায় নমাজ নিয়ে কড়া যোগী, জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বার্তা

সোমবার লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “অবাধে চলাচল করার জন্য রাস্তা তৈরি হয়েছে। তাই রাস্তা বন্ধ করে নমাজ পড়া চলবে না। রাস্তায় হট্টগোল করে যান চলাচল বন্ধ করার অধিকার কি কারও রয়েছে? জনসাধারণের সমস্যা তৈরি করার অধিকার কি কারও আছে?”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:৪৫

options
link
‘ভালোভাবে বলছি, না হলে…’, রাস্তায় নমাজ নিয়ে কড়া যোগী, জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বার্তা zoom
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। ছবি: পিটিআই।

রাস্তায় নমাজ পড়া নিয়ে ফের কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ (Yogi Adityanath)। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে নমাজ পড়া চলবে না। সরকার ভালোভাবে বোঝাবে কিন্তু কাজ না হলে অন্য পদক্ষেপ করতে বাধ্য হবে। একইসঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বিশেষ বার্তা দিয়েছেন যোগী।

সোমবার লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “অবাধে চলাচল করার জন্য রাস্তা তৈরি হয়েছে। তাই রাস্তা বন্ধ করে নমাজ পড়া চলবে না। রাস্তায় হট্টগোল করে যান চলাচল বন্ধ করার অধিকার কি কারও রয়েছে? জনসাধারণের সমস্যা তৈরি করার অধিকার কি কারও আছে?” তিনি আরও বলেন, “আমরা নমজা পড়া বন্ধ করছি না। যদি নমাজ পড়তে হয়, তাহলে নির্দিষ্ট সময়ে পড়ুন। কিন্তু রাস্তা বন্ধ করে নমাজ পড়া যাবে না। আমরা ভালোভাবে বোঝাচ্ছি। কিন্তু তা-ও যদি কাজ না হয় তাহলে আমাদের অন্য পদক্ষেপ করতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণেও এদিন মুসলিম সম্প্রদায়কে বিশেষ বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনারা আপনাদের বাড়িতে নমাজ পড়ুন। যদি বাড়িতে জায়গা না থাকে, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন। সক্ষমতা না থাকলে অযথা কেন সংখ্যা বাড়াচ্ছেন? একটি ব্যবস্থার মধ্যে থাকতে হলে নিয়মকানুন মেনে চলা শুরু করুন।” পাশাপাশি, তিনি জানান, রাস্তায় কোনওভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.