হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া নির্দেশ। আর তারপরই উত্তরপ্রদেশ পুলিশ শুরু করল বড় অভিযান। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে তৎপর যোগী। সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। জাল নথিধারীদের কোনওভাবেই ছাড় নয়।
ইতিমধ্যেই প্রথম ধাপে কাজ শুরু হয়েছে। ১৭টি পৌর সংস্থাকে নির্দেশ। ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা তৈরির কাজ শুরু হল। রাজ্যজুড়ে পুলিশ কমিশনাররা নির্দেশ পেয়েছেন। ইন্সপেক্টর জেনারেলরাও একই নির্দেশ পেয়েছেন। ডিটেনশন সেন্টার (UP Detention Centre) তৈরি করার কাজও একই সঙ্গে চলবে।
এই কেন্দ্রগুলিতে অবৈধ বসবাসকারীদের রাখা হবে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পেই থাকবে। এর জন্য ফাঁকা সরকারি ভবন চিহ্নিত করা হচ্ছে। এগুলিকে উচ্চ-নিরাপত্তাযুক্ত জোন হিসেবে ব্যবহার কড়া হবে। থাকবে কড়া নজরদারি।
রোহিঙ্গা ও বাংলাদেশিরা গত কয়েক বছরে বিরাট সংখ্যায় ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশ করেছে। জাল ভোটার কার্ড বা আঁধার কার্ড বানিয়ে থেকে গেছে ভারতে। বর্তমানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা নেহাত কম নয়। গোটা ভারতবর্ষ জুড়েই তারা ছড়িয়ে পড়েছে। আর সেজন্যই তৎপরতা দেখা গিয়েছে সরকারের তরফে। উত্তরপ্রদেশে তৎপরতার সঙ্গে নথিপত্র যাচাই করা হবে। কোনও সন্দেহ হলেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ যোগীর (Yogi Adityanath)।
উল্লেখ্য যে, ডিটেনশন সেন্টারগুলির তত্ত্বাবধানে থাকবে অসামরিক প্রশাসন। সঙ্গে থাকবে পুলিশও। যৌথ দায়িত্বে তাঁরা কাজ করবেন। এই পদক্ষেপ দেশের নিরাপত্তায় কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে
-
বলিউড ছেড়ে চাষে মন, পাহাড়-জঙ্গলে বাস, কোথায় ‘রাজ’ ছবির সেই ‘সুন্দরী অশরীরী’ মালিনী?
-
রয়েছে জায়গা, এবার কল্যাণী এইমস পর্যন্ত ছুটবে বারাকপুর মেট্রো! বড় ইঙ্গিত অর্জুন সিংয়ের
-
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ