সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড দিল্লি মেট্রোয়। স্বল্পবসনা তরুণীর নাচ, ভরা মেট্রোয় তরুণ-তরুণীর ঘনিষ্ঠতার পর এবার কুস্তির আখড়ায় পরিণত হল দিল্লির মেট্রো রেল। কার্যত ফাঁকা মেট্রোয় বসার আসন নিয়ে দুই মহিলার বচসার জেরে চলন্ত গাড়িতে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। চুলোচুলি থেকে কিল-চড়-ঘুষি বাদ গেল না কোনও কিছুই। দুই মহিলার এই খন্ডযুদ্ধ রীতিমতো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, মেট্রোর পুরো আসন ফাঁকা থাকলেও নির্দিষ্ট একটি জায়গায় বসা নিয়ে দুই মহিলার মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় ও পরে মারামারি শুরু হয় দুই মহিলার মধ্যে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা বসার বেঞ্চের উপর অন্য মহিলাকে চেপে ধরে রয়েছেন। চুলের মুঠি ধরে চলছে চড় থাপ্পড়। অন্য মহিলাও পিছিয়ে নেই, তিনিও চুলের মুঠি ধরে কিল-চড় চালাচ্ছেন। দুজনের ঝগড়ার মাঝেই স্টেশন চলে আসায় দরজা খুলে যায়। সেদিকে অবশ্য খেয়াল নেই লড়াইয়ে মগ্ন দুই জনের। এরই মাঝে কয়েকজন মহিলা এগিয়ে এসে তাঁদের থামানোর চেষ্টা করেন এবং ব্যর্থ হন।
Kalesh between two ladies inside kaleshi Delhi Metro over seat issues pic.twitter.com/tny8m7TSIx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 23, 2025
সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই কমেন্টের বন্যা ছুটেছে। এক নেটিজেন লিখেছেন, ‘দিল্লি মেট্রো সবসময়ই বিনোদনমূলক।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘দিল্লি মেট্রো সর্বদাই নাটকীয়তায় পূর্ণ। কমেডি এবং বিনোদনের কোনও খামতি নেই। যেখানে প্রতিদিন আসনের উপর এমন বিনোদন মজুত সেখানে টিভির কী প্রয়োজন?’ আরও এক যুবক লিখেছেন, ‘দিল্লি মেট্রো কখনও আমাদের হতাশ করে না।’
অবশ্য দিল্লি মেট্রোতে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতে এমন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেখানেও দুই মহিলার মারামারি রীতিমতো সংঘর্ষের রূপ নেয়।
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের