সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সের পর এবার শিক্ষিকা। মধ্যপ্রদেশের পর রাজস্থান।রাজস্থানের বাঁশওয়ারা জেলার কালিঞ্জারা। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় সরকারি স্কুলের শিক্ষিকাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করল প্রাক্তন প্রেমিক। কাছেই নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও তাঁরা তখন শুধুই ‘দর্শক’। ‘খুনি’কেও এখনও ধরতেও পারেনি। তদন্তকারী দলের পুলিশ অফিসার জানিয়েছেন, মৃত মহিলার নাম লীলা তাবিয়ার (৩৬)। ওই শিক্ষিকা আর্থুনার বাসিন্দা।
বিজেপি-শাসিত রাজ্যগুলিতে যে মহিলা ‘নিরাপত্তা’ একেবারেই তলানিতে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রশাসন শুধুই মহিলাদের সুরক্ষার কথা বললেও তা কেবলই ‘কথার কথা’। কাজের কাজ কিছুই হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যে লাগামছাড়া নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে লাগামছাড়া ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের স্পষ্ট কথা, বাংলার নারীরা সম্মানের সঙ্গে বাঁচে। অপরাধ যদি ঘটে, অপরাধী যে-ই হোক কেউ রেহাই পায় না। বিচার হয় দ্রুত। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের জেল থেকে মুক্তি দিয়ে গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়।
পরিসংখ্যান বলছে, সারা দেশে মহিলাদের বিরুদ্ধে ৪,৪৫,২৫৬টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতি ঘণ্টায় রুজু হয়েছে ৫১টি মামলা। এর মধ্যে বছরে ৩১,৫৬১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে দেশে। প্রতি ১৬ মিনিটে একটি। অথচ, শাস্তির হার ২৭.৪ শতাংশ। দেখা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তা একেবারে তলানিতে। এক বছরে রাজস্থানে ৫৩৯৯, উত্তরপ্রদেশে ৩৬৯০, মধ্যপ্রদেশে ৩০২৯, মাহারাষ্ট্রে ২৯০৪, হরিয়ানায় ১৭৮৭, ওড়িশায় ১৪৬৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় অভিযোগ করেছে, বিজেপিই একমাত্র দল, যাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যেই নারীর প্রতি অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত রয়েছে। হাথরস থেকে শুরু করে উন্নাও, কাঠুয়া-কাণ্ড পর্যন্ত ধর্ষকদের রক্ষা করেছে এই দল। শুধু তাই নয়, ধর্ষকদের ফুল-মালা দিয়ে বরণ করে নিয়েছে। প্রমাণ রয়েছে—-কারা ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে, কারা এই জঘন্য অপরাধকে উৎসাহ দিয়েছে। তৃণমূলের অভিযোগ, তাই বিজেপি কখনওই ‘অপরাজিতা বিল’ বা ‘ধর্ষণ-বিরোধী বিল’-কে আইনে পরিণত করতে চায় না।
সর্বশেষ খবর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?