Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Gurugram

পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রৌঢ়া একটি বিলাসবহুল আবাসনের বাসিন্দা। তাঁর ফ্ল্যাটেই পরিচারিকার কাজ করেন তরুণী। জানা গিয়েছে, ২৪ ঘণ্টাই তিনি তাঁদের বাড়িতে থাকতেন। অভিযোগ, তরুণীকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হত না। কার্যত ‘বন্দি’ করে রাখা হত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৮:০৪

options
link
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল zoom
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে বেধড়ক মার। ছবি: সংগৃহীত।
Advertisement

পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক প্রৌঢ়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রৌঢ়া একটি বিলাসবহুল আবাসনের বাসিন্দা। তাঁর ফ্ল্যাটেই পরিচারিকার কাজ করেন তরুণী। জানা গিয়েছে, ২৪ ঘণ্টাই তিনি তাঁদের বাড়িতে থাকতেন। অভিযোগ, তরুণীকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হত না। কার্যত ‘বন্দি’ করে রাখা হত। এমনকী তাঁর ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) দেখা যাচ্ছে, রান্নাঘরে কাজ করছেন তরুণী। আচমকাই ওই প্রৌঢ়া এসে তাঁকে বেধড়ক মারধর শুরু করেন। চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে নিয়ে তরুণীকে নিয়ে যান তিনি। অসহায় তরুণী কাতর অনুরোধ করলেও প্রৌঢ়া থামেননি।  

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjeet Sahni (@cooksanjeet.sahni)

কিন্তু কী কারণে তরুণীর উপর এইভাবে অত্যাচার করলেন প্রৌঢ়া, তা স্পষ্ট নয়। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, সেটাও জানা যায়নি। তবে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হন নেটিজেনরা। নিন্দায় সরব হয়েছেন তাঁরা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.