বিবাহিত। কিন্তু তা সত্ত্বেও লুকিয়া প্রায় দু’বছর ধরে অপর এক তরুণীর সঙ্গে প্রেম। জানতে পেরেই যুবকের যৌনাঙ্গ কেটে নিলেন প্রেমিকা! সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরবাদ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম বিষরজিৎ। তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা। দীর্ঘ দু’বছর ধরে তিনি আমিনা খাতুন নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দু’জনে এক ছাদের তলায় থাকাও শুরু করেছিলেন। বিষরজিতের অভিযোগ, সম্প্রতি তাঁর বিয়ের খবরটি জানতে পারেন আমিনা। তারপরই তাদের মধ্যে আশান্তি শুরু হয়। যুবকর আরও অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুধের সঙ্গে মাদকজাতীয় কোনও দ্রব্য মিশিয়ে দেন আমিনা। সেই দুধ পরিবেশন করা হয় বিষরজিকে। এরপরই তিনি কিছুটা বেহুঁশ হয়ে পড়েন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ওই রাতেই বিষরজিতের যৌনাঙ্গ কেটে নেন বলে অভিযোগ উঠেছে আমিনার বিরুদ্ধে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্ঞান ফিরলে ক্ষতবিক্ষত অবস্থায় বিষরজিত নিকটবর্তী একটি হাসপাতালে পৌঁছয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, আমিনা বিহারের কাটিহারের বাসিন্দা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের