নিজের দুই নাবালিকা মেয়েকে কুয়োর জলে ছুড়ে ফেলে হত্যা করেছিলেন। ভয়ংকর সেই ঘটনার একদিন পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ‘হত্যাকারী’ মা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার (Odisha) সম্বলপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সঞ্জু মাডকি। তিনি মাহুলিপালি থানার অন্তর্গত সারগিডিহি গ্রামের বাসিন্দা। অভিযোগ ছিল, গত শুক্রবার তিনি নিজের দুই নাবালিকা কন্যাকে কুয়োর জলে ছুড়ে ফেলে হত্যা করেন। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত করে এই হত্যার নেপথ্যে রয়েছেন ওই দুই নাবালিকার মা। এরপরই শোনা যায় দুই সন্তানকে খুনের পর গ্রাম থেকে পালিয়ে গিয়েছেন তিনি। মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগ ছিল, গত শুক্রবার তিনি নিজের দুই নাবালিকা কন্যাকে কুয়োর জলে ছুড়ে ফেলে হত্যা করেন। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত করে এই হত্যার নেপথ্যে রয়েছেন ওই দুই নাবালিকার মা।
পুলিশের দাবি, মহিলার খোঁজে তল্লাশি চলাকালীন খবর আসে পাশের গ্রামে গিয়ে আত্মঘাতী হয়েছেন সঞ্জু। প্রাথমিক জানা গিয়েছে, দুই কন্যার মৃত্যুর পর গ্রাম ছেড়ে পালিয়ে যান ওই মহিলা। অন্য একটি গ্রামে এক খালের ধার থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। সঞ্জুর দেহ উদ্ধারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মহিলার মৃত্যুর তদন্তের পাশাপাশি দুই নাবালিকার মৃত্যুর বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মৃত্যুর ঘটনায় অন্য কোনও দিক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুক্তরাষ্ট্র ওপেনে ফের অঘটন! সাড়ে চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে বিদায় আলকারাজের
-
৫ কোটি না দিলে ফের জেলের ঘানি টানতে হবে, রাজপাল যাদবকে কড়া ‘সুপ্রিম’ শর্ত
-
ব্রহ্মসের চক্রব্যূহে বন্দি ‘ড্রাগন’! ‘আসিয়ান বেল্টে’ ভারতের রণকৌশলে সিঁদুরে মেঘ দেখছে চিন
-
আলু উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলা, রাজ্যেই হবে বীজ গবেষণা
-
‘অত্যন্ত দুর্ভাগ্যজনক আচরণ করা হচ্ছে’, ইমরান নিয়ে এবার সরব হলেন আক্রম