সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে স্বামীর সঙ্গে থাকতে চেয়েছিলেন। যদিও একধিক কারণ দর্শিয়ে রাজি হননি স্বামী। অভিমানে দুবছরের মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা এক তরুণী।
২৫ বছর বয়সি মৃতার নাম লক্ষ্মী দেবী। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দু-বছরের রিয়াশিরও। লক্ষ্মী স্বামীর নাম বীরেন্দ্র বিন্দে। উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সুরিয়াভা থানা এলাকার বাসিন্দা তিনি। বছর তিনেক আগে লক্ষ্মী-বীরেন্দ্রর বিয়ে হয়। কর্মসূত্রে গুজরাটে থাকেন বীরেন্দ্র।
দীপাবলির সময় বাড়ি ফিরেছিলেন বীরেন্দ্র। সম্প্রতি উৎসব শেষে কর্মস্থলে ফেরার সময় শুরু হয় দাম্পত্যকলহ। স্বামীর সঙ্গে গুজরাট যাওয়ার জন্য আবদার করেন লক্ষ্মী। যদিও তাঁকে কর্মস্থলে নিয়ে যেতে চাননি বীরেন্দ্র। এক সময় অভিমানে দু’বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান লক্ষ্মী। পরে মেয়েকে কোলে নিয়েই মুজফ্ফরপুর থেকে প্রয়াগরাজগামী বাপু ধাম এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি। ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন
-
অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য