সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরায় শাড়ি কিনে দিতে পারেনি ট্রাক্টর চালক স্বামী। দুঃখে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলার বাঘঝোপা গ্রামে। শুধু নতুন শাড়ি না কি আত্মহত্যার নেপথ্য অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সেন্দো দেবী। বয়স ২৬ বছর। দুই সন্তানের মা। স্বামী ট্রাক্টর চালান। রেললাইনের ধারে ঝুপরিতে থাকতেন। এ বছর দশেরায় স্বামীর কাছে নতুন শাড়ি চেয়েছিলেন। কিন্তু স্বামী সাফ জানিয়ে দেন, নতুন শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য নেই। এর পরই চরম সিদ্ধান্ত নেন সেন্দো দেবী। রেললাইনের ধারেই বাড়ি তাঁদের। স্বামীর কথা শোনার পরই লাইনের ধারে চলে যান। সেই সময় ট্রেনও আসছিল। তার সামনে ঝাঁপ দেন সেন্দোদেবী। সেখানই মৃত্যুর হয় তাঁর।
পুলিশ জানিয়েছে, সেন্দো দেবী স্বামীর কাছে শাড়ি চেয়েছিলেন। কিন্তু টাকা না থাকায় স্ত্রীয়ের চাহিদা মেটাতে পারেননি তিনি। তাই আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!