সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তার সেজে দিল্লি এইমসের হস্টেলের ঘর থেকে চুরি! গাজিয়াবাদ থেকে প্রাইভেট হাসপাতালের ল্যাব টেকনেশিয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ধরা পড়ার পর অভিযুক্তের সাফাই, ছেলেবেলা থেকেই সোনার গয়নার শখ। তা মেটাতেই চুরি করেছে মহিলা।
দিনকয়েক আগে দিল্লি এইমসের এক ডাক্তার থানায় অভিযোগ জানায় তাঁর রুম থেকে কুড়ি হাজার নগদ, সোনার গয়না চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে এইমস ক্যাম্পাসের ১০০টি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানেই দেখা যায়, এক মহিলা চিকিৎসকদের অ্যাপ্রন পরে ঘরের দরজায়, দরজায় ঘুরছিলেন। একটি রুম খোলা পেতেই সেখানে ঢুকে ‘অপারেশন’ চালায় সে। সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে, পরে স্কুটি চালিয়ে বেরিয়ে যান মহিলা। ওই স্কুটির নম্বর প্লেট শণাক্ত করে পুলিশ জানতে পারে সেটি গাজিয়াবাদের। সেই সূত্রে ধরে অভিযান চালান তদন্তকারীরা। মহিলার থেকে দু’টি সোনার চেন, রিং, কানের দুল, নগদ ৪৫০০ টাকা ও স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান বলেন, “ধৃতের সোনার গয়না পরার ইচ্ছা ছিল। তার জন্য হাসপাতাল থেকে চুরি করে বলে জানিয়েছে আমাদের। সিকিউরিটি গার্ড ও অন্যদের চোখে ধুলো দিতে ডাক্তারদের অ্যাপ্রন ব্যবহার করেছিল মহিলা।”
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের