সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর মৃত্যুর পর স্ত্রী ও সন্তানদের ঢুকতে বাধা দিচ্ছিল শ্বশুরবাড়ির সদস্যরা। হাই কোর্টে মামলা দায়ের করেন মহিলা। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে বের করে দেওয়া যায় না। অন্য কোনও জায়গায় তাঁর থাকার জায়গা থাকলেও তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দিতে পারেন না শ্বশুরবাড়ির সদস্যরা।
ঘটনাটি কেরলের। ২০০৯ সালে মহিলার স্বামী মারা যান। তারপর থেকেই তাঁকে ও সন্তানদের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সঙ্গে নানা ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মহিলা। স্থানীয় আদালতে মামলা করেন ৪১ বয়সি মহিলা। আদালতে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা জানান, পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই বধূর। তাছাড়া তাঁর আলাদা থাকার জায়গা আছে। সেই সম্পতির মালিক তিনি। স্থানীয় আদালত মহিলার বিপক্ষে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন মহিলা।
হাই কোর্টে মামলাটি ওঠে বিচারপতি এম বি স্নেহলতার এজলাসে। সওয়াল-জবাব শুনে বিচারপতির পর্যবেক্ষণ, স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। সেই বাড়িতে থাকার অধিকার তাঁর অন্য কোথাও সম্পত্তি আছে কি না, তার উপরও নির্ভর করে না। মহিলাদের আশ্রয়ের সুরক্ষার দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের একটি মামলার কথাও উল্লেখ করেন বিচারপতি।
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের