Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Twisha Sharma

মৃত্যুর ৮ দিন পরও প্রাক্তন মিস পুণে তিশা শর্মার দেহ মর্গেই! কী দাবি মা-বাবার?

বিয়ের ছ’মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তিশার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ০৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ০৯:৫২

options
link
মৃত্যুর ৮ দিন পরও প্রাক্তন মিস পুণে তিশা শর্মার দেহ মর্গেই! কী দাবি মা-বাবার? zoom
২০২৫ সালে বিয়ে হয় তিশার।
Advertisement

দেখতে দেখতে আটদিন অতিক্রান্ত তিশা শর্মার মৃত্যুর। এখনও প্রাক্তন মিস পুণের দেহ রাখা রয়েছে ভোপালে এইমসের মর্গে। ৩৩ বছরের তিশার মা-বাবা অস্বীকার করেছেন দেহ নিতে। পরিষ্কার জানিয়েছেন, যতক্ষণ না তাঁদের মেয়ের মৃত্যুর ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ তদন্ত হচ্ছে, তাঁরা দেহ নেবেন না।

ভোপালের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার বুধবার জানান, তিশা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে, গলায় ফাঁস দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও তিশার মা-বাবা দাবি করেছিলেন, মেয়ে শ্বশুরবাড়িতে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তাঁর সঙ্গে অন্যায় কিছু ঘটে থাকতে পারে। এই বিষয়ে পুলিশ কমিশনারের বক্তব্য, পণের দাবিতে অত্যাচারের অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে। ভোপালের পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ঠিক কোন অবস্থায় আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিলেন তিশা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অর্থাৎ মধ্যপ্রদেশের পুলিশ ঘটনাটিকে আত্মহত্যার মামলা হিসেবে বিবেচনা করলেও তা এখন পণের চাপ, প্রমাণ লোপাট এবং রাজনৈতিক প্রভাব খাটানোর মতো অভিযোগকে কেন্দ্র করে এক উদ্বেগজনক সংঘাতের রূপ নিয়েছে। এহেন পরিস্থিতিতে মেয়ের জন্য ন্যায় চেয়ে দেহ নিতে অস্বীকার করছেন তিশার অভিভাবকরা। তাঁদের দাবি, আরও একবার ময়নাতদন্ত হোক তিশার। বুধবার ভোপালের পুলিশ কমিশনার অবশ্য জানিয়েছেন, এতে তাঁদের আপত্তি নেই। কিন্তু এদিনই ভোপালের এক আদালত দ্বিতীয় ময়নাতদন্তের আর্জি খারিজ করে দিয়েছে। ফলে জটিলতা বাড়ছে।

Advertisement

\এদিকে নতুন করে ময়নাতদন্ত ও ফরেনসিক তদন্তের আবেদন খারিজ করার পাশাপাশি আদালত তিশার দেহ সংরক্ষণের বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বলা হচ্ছে, যেখানে তাঁর দেহটি রাখা আছে, সেখানে দীর্ঘ সময়ের জন্য দেহ সংরক্ষণের কোনও ব্যবস্থাই নেই।

উল্লেখ্য, প্রথম বিবিএ, পরে এমবিএ করার পর মুম্বই এবং দিল্লির দু’টি সংস্থায় চাকরিও করেন তিশা। এর মধ্যেই সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য আসে। ‘মিস পুণে’ খেতাব পান তিনি। একটি তেলুগু ছবিতে অভিনয় করেন। ২০২৪ সালে একটি ডেটিং অ্যাপ সূত্রে তাঁর আলাপ হয় পেশায় আইনজীবী সম্রাট সিংয়ের সঙ্গে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁরা বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই বদলে যায় পরিস্থিতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.