Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
India Bought Record Russian Oil

ট্রাম্পের শুল্ক-খাঁড়া উড়িয়ে জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়া থেকে রেকর্ড তেল আমদানি ভারতের! নেপথ্যে কোন অঙ্ক?

পণ্য-বাজার বিশ্লেষক সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়া থেকে দৈনিক ২.৭৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। জুন মাসের তুলনায় এই আমদানির পরিমাণ ১.৫ শতাংশ বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২৩:১৮

options
link
ট্রাম্পের শুল্ক-খাঁড়া উড়িয়ে জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়া থেকে রেকর্ড তেল আমদানি ভারতের! নেপথ্যে কোন অঙ্ক? zoom
জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে থেকে রেকর্ড তেল আমদানি করল নয়াদিল্লি।
Advertisement

রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে মার্কিন সেনেটে পাশ হয়েছে নয়া বিল। যার জেরে কোনও দেশ রাশিয়ার তেল কিনলে তার উপর চাপবে ১০০ শতাংশ শুল্ক। আমেরিকার এই পদক্ষেপের জেরে বিপাকে পড়তে চলেছে ভারত। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্পের ‘রক্তচক্ষু’ উড়িয়ে জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে থেকে রেকর্ড তেল আমদানি করল নয়াদিল্লি।

পণ্য-বাজার বিশ্লেষক সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়া থেকে দৈনিক ২.৭৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। জুন মাসের তুলনায় এই আমদানির পরিমাণ ১.৫ শতাংশ বেশি। সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম সরবরাহকারী হিসাবে অবস্থান করলেও, তাদের সম্মিলিত সরবরাহের পরিমাণ রাশিয়ার তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, জুলাইয়ে ভারত যে অপরিশোধিত তেল আমদানি করেছে, তার অর্ধেকেরও বেশি এসেছে মস্কো থেকে। কিন্তু ভারতের এহেন পদক্ষেপের নেপথ্যে কোন অঙ্ক কাজ করছে? উত্তর খুব সহজ। মার্কিন সেনেটে রুশ তেল নিয়ে যে বিল পাশ হয়েছে, তা এখনও আইনে পরিণত হয়নি। সেটা হতে এখনও অনেকটা দেরি রয়েছে। তাই আপাতত নয়াদিল্লির উপর মার্কিন শুল্কের কোনও আশঙ্কা নেই।

Advertisement

২০২২ সালে রাশিয়ার উপর পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের পরিকাঠামোতে বদল আসে। সেই সময় থেকেই তুলনামূলক কম দামে রুশ তেল কিনছে ভারত। ফলে দেশের তেল শোধনাগারগুলির কাঁচামালের খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সরবরাহও নিরবচ্ছিন্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ক্রুডের দাম কিছুটা কমলেও, ভারতীয় তেল শোধনাগারগুলির কাছে রুশ তেল এখনও বাণিজ্যিকভাবে লাভজনক। কারণ, গত কয়েক বছরে রাশিয়ার সঙ্গে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে তারা। ‘কেপলার’-এর এক গবেষক নিখিল দুবের মতে, ভারতের তেল আমদানি ব্যবস্থা বহুমুখী হওয়ার কারণে অশান্ত বিশ্বেও এদেশে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.