দিল্লিতে নিজের বাসভবনে এক ‘ছোট্ট বন্ধু’র সঙ্গে খেলায় মেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সমাজমাধ্যমে এই ছবি ভাইরাল হতেই কৌতূহল দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। শুধু তা-ই নয়, ছবিটি ইতিমধ্যেই বহুবার শেয়ার হয়েছে।
সমাজমাধ্যমে ছবিটি নিজেই শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘৭ নম্বর লোক কল্যাণ মার্গে এক ছোট্ট বন্ধুর সঙ্গে।’ তার পরই কৌতূহল ছড়িয়ে পড়ে। কে এই খুদে? জানা গিয়েছে, শিশুটির নাম অশ্বিন কৃষ্ণ ওরফে ওমি। সে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়া কৃষ্ণের পুত্র এবং কেরলের অভিনেতা- রাজনীতিবিদ কৃষ্ণকুমারের নাতি। যাঁর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁরা মোদির সঙ্গে দেখা করতে আসেন।
আরও পড়ুন:
View this post on Instagram
মোদির সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত দিয়াও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘ভক্ত হিসাবে এটা আমার জীবনের সেরা মুহূর্ত। এই এক ঘণ্টা সময় অসাধারণ কেটেছে। আমি এখনও যেন আচ্ছনের মধ্যে রয়েছি। আমি এবং আমার পরিবার এই দিনটির কথা কোনওদিন ভুলব না।’
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’