Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Donald Trump

ছ’মাসে ৬ যুদ্ধ থামিয়েছেন! ট্রাম্পের নোবেলের পক্ষে ফের সওয়াল আমেরিকার, পালটা দিল ভারত

ভার‍ত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে বহুবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ১৩:৩৮

options
link
ছ’মাসে ৬ যুদ্ধ থামিয়েছেন! ট্রাম্পের নোবেলের পক্ষে ফের সওয়াল আমেরিকার, পালটা দিল ভারত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট হয়ে ছ’মাসে ৬টি যুদ্ধ থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাই অবশ্যই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ। শুক্রবার এমনটাই দাবি করেছিল হোয়াইট হাউস। এবার সেই দাবি নিয়ে মুখ খুলল ভারতও। উল্লেখ্য, ভার‍ত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে অন্তত ৩০ বার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রত্যেকবারই সেই দাবি নাকচ করেছে ভারত।

শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর গড়ে প্রত্যেক মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, ইরান-ইজরায়েল যুদ্ধ, রোয়ান্ডা-কঙ্গো যুদ্ধ, সার্বিয়া-কসোভো যুদ্ধ, মিশর-ইথিওপিয়া যুদ্ধ। ভারত-পাকিস্তান সংঘর্ষও থামিয়েছেন ট্রাম্প, এমনটাই ফের দাবি করেন ক্যারোলিন। অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যেই ৬টি যুদ্ধ থামিয়ে ফেলেছেন ট্রাম্প।

Advertisement

ক্যারোলিনের কথায়, “আরও আগে ট্রাম্পকে নোবেল দেওয়া উচিৎ ছিল। তবে এবার শান্তিতে নোবেল পাওয়া উচিৎ তাঁর।” উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতির পরেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সওয়াল করে পাকিস্তান। পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন, “ভারত-পাক সংঘাত থামাতে ট্রাম্পের নেতৃত্ব ও কূটনৈতিক হস্তক্ষেপের জন্য পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছে।” ইরানের সঙ্গে সংঘাত থামার পর একই সিদ্ধান্ত নিয়েছিল ইজরায়েলও।

তবে ভারত কখনই ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কিছু বলেনি। শুক্রবার হোয়াইট হাউসের বিবৃতির পর ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, এতগুলি সংঘর্ষ থামানোর পর ট্রাম্পের কি নোবেল পাওয়া উচিৎ? জবাবে তিনি বলেন, “আমার মনে হয় সোজাসুজি হোয়াইট হাউসকেই এই প্রশ্নটা করা উচিৎ।” উল্লেখ্য, সংঘর্ষবিরতির দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তাঁর মধ্যস্ততাতেই দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মধ্যেকার যুদ্ধ থেমেছে। ট্রাম্পের এই ‘মিথ্যাচারে’র বিরুদ্ধে বারবার মুখ খুলেছে ভারত। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.