যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা! সম্প্রতি একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে মুখ খুলল বৌদ্ধ ধর্মগুরুর দপ্তর। তারা সাফ জানিয়ে দিয়েছে, এপস্টেইনের সঙ্গে দলাই লামার কোনও দিন দেখা হয়নি। সংবাদমাধ্যমগুলিতে যে রিপোর্ট ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন।
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল, দলাই লামার নাম এপস্টেইন ফাইলসে ১৬৯ বার উঠে এসেছে। বিভিন্ন ইমেলেও বৌদ্ধ ধর্মগুরুর নাম পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
মার্কিন বিচার দপ্তরের নথি উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছিল, দলাই লামার নাম এপস্টেইন ফাইলসে ১৬৯ বার উঠে এসেছে। বিভিন্ন ইমেলেও বৌদ্ধ ধর্মগুরুর নাম পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়। বহু রিপোর্টে আবার দাবি করা হচ্ছিল, ২০১২ সালের কয়েকটি ইমেলে দলাই লামা এবং এপস্টেইনের মধ্যে একটি সম্ভাব্য সাক্ষাতের উল্লেখ রয়েছে। একটি অনুষ্ঠানে দু’জনের একসঙ্গে উপস্থিত থাকার কথা ছিল। এরপরই বিতর্ক তৈরি হয়।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল বৌদ্ধ ধর্মগুরুর দপ্তর। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, দলাই লামার সঙ্গে এপস্টেইনের কোনও যোগ ছিল না। সংবাদমাধ্যমের রিপোর্টগুলিতে দলাই লামাকে এপস্টেইন ফাইলসের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পবিত্র দলাই লামা যৌন অপরাধীর সঙ্গে কোনও দিন সাক্ষাৎও করেননি। এমনকী এরকম কোনও পরিকল্পনাও ছিল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ডিপ স্টেট?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!