Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
বঙ্গে পালাবদল
West Bengal Assembly Election

বঙ্গ ভোট স্বচ্ছ? একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যেতে পারেন সিব্বল

কপিল সিব্বলের অভিযোগ, নির্বাচন ঘোষণার আগে ও ভোট চলাকালীন একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ প্রভাবিত হতে পারে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১০:০৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১০:০৭

options
link
বঙ্গ ভোট স্বচ্ছ? একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যেতে পারেন সিব্বল zoom
ফাইল ছবি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক অভিযোগ জানালেন আইনজীবী কপিল সিব্বল। বুধবার নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলে এই ফলের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে নির্বাচন সংক্রান্ত পিটিশন দায়ের করার ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার সাংবাদিক বৈঠকে সিব্বল সরাসরি অভিযোগ করেন, “যেখানে বেশি ভোটার ডিলিট হয়েছেন, সেখানে বিজেপি বেশি জিতেছে।” তাঁর দাবি, এই নির্বাচন বিজেপির সঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, কার্যত তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের লড়াইয়ে পরিণত হয়েছে। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সিব্বল। বলেন, এই প্রক্রিয়ার স্বচ্ছতা এবং উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।

বুধবার সাংবাদিক বৈঠকে সিব্বল সরাসরি অভিযোগ করেন, “যেখানে বেশি ভোটার ডিলিট হয়েছেন, সেখানে বিজেপি বেশি জিতেছে।” তাঁর দাবি, এই নির্বাচন বিজেপির সঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, কার্যত তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের লড়াইয়ে পরিণত হয়েছে। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সিব্বল।

কমিশনের ভূমিকার তীব্র নিন্দা করে সিব্বলের বক্তব্য, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই বিরোধী শিবিরের ওপর। তাঁর প্রশ্ন, “CAPF মোতায়েন ছিল, কিন্তু তারা কী করছিল?” একই সঙ্গে তাঁর দাবি, গণনা কেন্দ্রগুলিতে কোনও অনিয়ম বা হিংসা ঘটে থাকলে সেই সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করা উচিত। কমিশনের নিয়ম অনুযায়ী সেই ফুটেজ নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকার কথাও মনে করিয়ে দেন তিনি। ভোটের আগেও কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কপিল সিব্বল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর অভিযোগ, নির্বাচন ঘোষণার আগে ও ভোট চলাকালীন একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ প্রভাবিত হতে পারে। পাশাপাশি, তৃণমূলের রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা আই প্যাকের কার্যক্রমেও বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। সাম্প্রদায়িক মেরুকরণের প্রসঙ্গ তুলেও সিবালের বক্তব্য, নির্বাচনের সময় ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার চেষ্টা হয়েছে, যা জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। “সব হিন্দুদের এক হতে হবে, না হলে বাংলা বাংলাদেশে চলে যাবে”- এই ধরনের প্রচার আইন বিরোধী বলে দাবি করে তিনি জানান, এই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন পিটিশন দায়ের করা যেতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.