Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mamata Banerjee

কালো গাউন পরে আজ সুপ্রিম কোর্টে মমতা! SIR সংঘাতে ‘জনতার আইনজীবী’ দিদিকে দেখবে দিল্লি

আগেই জানা গিয়েছিল আজ অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে উপস্থিত থাকবেন তিনি। সূত্রের খবর, এদিন কালো গাউন পরে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:৪৮

options
link
কালো গাউন পরে আজ সুপ্রিম কোর্টে মমতা! SIR সংঘাতে ‘জনতার আইনজীবী’ দিদিকে দেখবে দিল্লি zoom

SIR নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। প্রয়োজনে আদালতে দাঁড়িয়ে সওয়াল করবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই জানা গিয়েছিল আজ অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে উপস্থিত থাকবেন তিনি। সূত্রের খবর, এদিন কালো গাউন পরে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এসবের মাঝে সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো গাউন পরা ছবি প্রকাশ করে তুমুল ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র মিলেছে বলেই খবর। 

 

Advertisement

এসআইআরে অন্যায়ভাবে বাংলার মানুষকে হেনস্তা করা হলে কাউকে রেয়াত করা হবে না বলে আগেই হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর জটিলতা বাড়তে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সাক্ষাতের পর সেই সংঘাত চরম আকার নিয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। একটি মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও তৃণমূল সাংসদ দোলা সেন। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে ১ নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে। এই একই বিষয়েই অন্য একটি পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ৩৭ নম্বরে রয়েছে। কবি জয় গোস্বামীর এই সংক্রান্ত মামলা রয়েছে শুনানির তালিকায় ৩৬ নম্বরে। বুধবার এই এসআইআর মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন তার ইঙ্গিত মিলেছিল আগেই। সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল তাঁকে ফের আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কি না তা নিয়ে।

একটি মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও তৃণমূল সাংসদ দোলা সেন। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে ১ নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে। এই একই বিষয়েই অন্য একটি পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ৩৭ নম্বরে রয়েছে। কবি জয় গোস্বামীর এই সংক্রান্ত মামলা রয়েছে শুনানির তালিকায় ৩৬ নম্বরে।

দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি

আইন সংবাদ পরিবেশনকারী অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। সুপ্রিম কোর্টে গেলে সেই সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যেই তাও মিলেছে। ফলে তিনি শুনানিতে উপস্থিতি থাকবেন তা নিশ্চিত। এসবের মাঝেই তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে আইনজীবীর কালো গাউন পরে উঠছেন এক মহিলা। পরনে সাদা শাড়ি-নীল পাড়। তাতেই স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বোঝানো হয়েছে। তার উপরে লেখা, “শয়তানের উকিল বনাম জনতার উকিল।” অর্থাৎ তৃণমূলের তরফে কার্যত নিশ্চিত করে দেওয়া হয়েছে যে, এদিন এসআইআর হয়রানির প্রতিবাদে আইনজীবীর ভূমিকায় মানুষের হয়ে আদালতে সুর চড়াবেন দিদিই। যা দেশের ইতিহাসে নয়া নজির তৈরি করবে।  

‘বার অ্যান্ড বেঞ্চ’ জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। সুপ্রিম কোর্টে গেলে সেই সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যেই তাও মিলেছে। ফলে তিনি শুনানিতে উপস্থিতি থাকবেন তা নিশ্চিত।

তবে এই প্রথম নয়, এর আগেও আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যোগেশচন্দ্র ল কলেজ থেকে আইন পাশ করার পর অল্প সময়ের জন্য প্র্যাকটিসও করেছেন তিনি। আটের দশকে কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রতিবাদে নিম্ন আদালতে আইনজীবী হিসেবে লড়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। বহুদিন কোর্ট চত্বর থেকে দূরে তিনি। ফলে আজ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দেখা যাবে কি না, তা নিয়ে খানিকটা সংশয়ও রয়েছে। কারণ, সুুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য যে কোনও আইনজীবীকে বার কাউন্সিলের সদস্য হতে হয়। এছাড়া হাই কোর্টে ৩ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ফলে এদিন সুপ্রিম কোর্টে ঠিক কী হতে চলেছে তা স্পষ্ট নয়। তবে গোটা দেশের নজর সেখানেই।    

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.