সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবদাহের মধ্যেই সুখবর। স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে দেশে। জানিয়ে দিল মৌসম ভবন। সোমবার আইএমডি জানিয়েছে, চলতি বছরের গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে।
আশঙ্কা ছিল, এ বছর দেশের আবহাওয়ায় থাবা বসাতে পারে ‘এল নিনো’। কিন্তু মৌসম ভবন বলছে, বর্ষার আগে তেমন পরিস্থিতি তৈরি নাও হতে পারে। এমনকী দুর্বল থাকতে পারে লা নিনা-ও। দেশে এবার ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে। তবে সব এলাকায় যে সমান পরিমাণে বৃষ্টি হবে, তা নিশ্চয়তা নেই। ফলে কোথাও অনাবৃষ্টি তো কোথাও অতিবৃষ্টিও হতে পারে। গড়ে ৮৭ শতাংশ বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র’, চন্দ্রচূড়কে চিঠি ‘উদ্বিগ্ন’ ২১ প্রাক্তন বিচারপতির]
তাদের আরও দাবি, দেশের জলবায়ু বদলাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন পরিমাণে বৃষ্টি হওয়ার প্রবণতাটা আরও বাড়বে। ফলে কোথাও বন্য়া তো কোথাও খরা দেখা দিতে পারে। ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত বর্ষার রেখচিত্র পর্যবেক্ষণ করে আইএমডি জানিয়েছে, এর মধ্যে ২২টি বছরে ‘লা নিনা’ সক্রিয় ছিল। এর মধ্যে ২০টিতে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। ব্যতিক্রম ছিল কেবল ১৯৭৪ এবং ২০০০ সাল। এবারও ‘এল নিনো’র প্রভাব থাকলেও ১০৬ শতাংশ বৃষ্টি হবে দেশজুড়ে।
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি, নির্বাচনের সময়ে জেলেই কেজরিওয়াল]
সর্বশেষ খবর
-
হিমাচলে বচ্ছরকার জলযন্ত্রণা! বৃষ্টি ও ধসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ ২৫৯টি রাস্তা
-
মোদি জমানায় কর্পোরেটদের কত ঋণ মকুব? সংসদে তথ্য দিল কেন্দ্র
-
‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক
-
পুজো মিটলেই ভোটের বাদ্যি! বাংলায় পুর নির্বাচন কবে? বড় বার্তা অগ্নিমিত্রার
-
দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট! রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের