সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসে ঝামেলা করায় সাসপেন্ড করেছিল স্কুল কর্তৃপক্ষ। সেই রাগে মাস্ক পরে স্কুলে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় ওই পড়ুয়া! তার ছুরির এলোপাথাড়ি কোপে আহত হয়েছে এক সহপাঠী ও শিক্ষক। হাসপাতালে চিকিৎসা চলছে দুজনের। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ত্রিচির শ্রীরঙ্গম বিদ্যালয়ে। অভিযুক্ত ওই স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখায় পড়াশোনা করে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ মাস্ক পরে ক্লাসে ঢুকে পড়ে। তার পরই পকেট থেকে ছুরি বের এক সহপাঠীকে কোপাতে শুরু করে। ওই পড়ুয়াকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিবকুমার নামে এক শিক্ষকও। মাথায় ছুরির আঘাত লাগে তাঁর। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
[আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে রেল, লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২]
এর পর দ্রুত আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনা প্রসঙ্গে ওই স্কুলের আরেক শিক্ষক জানান, “কয়েকদিন আগে স্কুলে কলা ও বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের মধ্যে ঝামেলা হয়। ফলে ওই ছাত্রটিকে সাসপেন্ড করা হয়েছিল।” অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ওই পড়ুয়ার খোঁজে চলছে তল্লাশি।
[আরও পড়ুন: ওয়ানড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩, উদ্ধারকাজে নামল নৌসেনা ও বায়ুসেনা]
সর্বশেষ খবর
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা