তৃণমূল তুমি কার? এতদিন এই লড়াইটা ছিল মূলত মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে জনা ২০ সাংসদ দল ছাড়লেও তাঁরা কোনওকালেই তৃণমূলের প্রতীক এবং দলের মালিকানা দাবি করেননি। ফলে ঋতব্রতর ‘আসল তৃণমূল’ এবং মমতার ‘কালীঘাট তৃণমূলে’র মধ্যেই মূল লড়াই। এবার সেই লড়াইয়ে তৃতীয় পক্ষের আগমন। সেই তৃতীয় পক্ষ হল মেঘালয় তৃণমূল। তাঁরা বলছে, “আসল-নকল বুঝি না। আমরাই আসল তৃণমূল।”
আসলে রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর এ রাজ্যে তৃণমূলে ভাঙন ধরলেও মেঘালয়ে দল এখনও প্রধান বিরোধীর তকমা হারায়নি। সে রাজ্যে তৃণমূলের নিজেদের পাঁচজন বিধায়ক রয়েছেন। কংগ্রেসের একজন বিধায়ক আবার তাঁদের সমর্থন করেছেন। সব মিলিয়ে সে রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা এবং রাজ্য সভাপতি চার্লস পিংরোপ। সমস্যা হল, খাতায়কলমে জনা ছ’য়েক বিধায়ক থাকলেও পাহাড়ি রাজ্যে তৃণমূলের জন সমর্থন তলানিতে। দলের হাল এতটাই সঙ্গিন যে সে রাজ্যের আসল লোকসভা উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল।
আরও পড়ুন:
কিন্তু এসবের মধ্যেই চার্লস পিংরোপের হুঙ্কার, আসল তৃণমূল তাঁরাই। পিংরোপ বলছেন, “আমাদের এখানে কোনও নকল তৃণমূলের জায়গা নেই। আমরাই আসল তৃণমূল। এখানে নকলের কোনও প্রশ্নই নেই।” তাহলে তাঁর সমর্থন কোন দিকে? স্পষ্ট করেননি পিংরোপ। কিন্তু দলের গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসাবে তাঁর ঘোষণা যে, আসল তৃণমূল তাঁরাই। সেটা বেশ তাৎপর্যপূর্ণ। যদিও পিংরোপের ওই দাবির মধ্যে বিশেষ জোর নেই। মেঘালয়ে দল যে জনসমর্থনের সংকটে, সেটা মেনে নিয়েছেন তিনি।
চার্লস পিংরোপ বলছেন, “আগামী দিনে আমরা রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। কোন দিকে এগোব।” লোকসভা উপনির্বাচনে লড়াই না করার কারণ হিসাবে পিংরোপের বক্তব্য, “আমাদের কাছে উপযুক্ত মুখ নেই প্রার্থী হওয়ার মতো।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্ঘটনার কবলে পড়েও মেলেনি ক্ষতিপূরণ, টিকিট নিয়ে প্রশ্ন তুলতেই রেলকে ভর্ৎসনা হাই কোর্টের
-
‘তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শুভ…’, শুভশ্রীকে মন কেমনের চিঠি ‘ডিরেক্টর’ দেবের
-
রান্নাঘর ভর্তি আরশোলা, ক্রিকেটারদের আমিষ চা! মুম্বই ক্রিকেট সংস্থার রেস্তরাঁ দেখে অগ্নিশর্মা তুকারাম
-
পাহাড় ডাকছে? পিঠে ব্যাগ তোলার আগে শরীরের এই পরীক্ষাগুলি করিয়ে নিন
-
ব্রহ্মপুত্রে ‘টাইমবোমা’ চিনের, নেপাল বিপর্যয়ে বিপদঘণ্টা ভারতের! কী করবে দিল্লি?