Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Uttar Pradesh

মাথার দাম ছিল ৫০ হাজার, যোগীরাজ্যে এনকাউন্টারে নিহত ৩ রাজ্যের খুনে অভিযুক্ত

অভিযুক্তকে খুঁজছিল দিল্লি ও মহারাষ্ট্র পুলিশও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৫, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৫, ১৪:২৬

options
link
মাথার দাম ছিল ৫০ হাজার, যোগীরাজ্যে এনকাউন্টারে নিহত ৩ রাজ্যের খুনে অভিযুক্ত zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এনকাউন্টার যোগীরাজ্যে। পুলিশের গুলিতে নিহত তিন রাজ্যের একাধিক খুনের মামলার অভিযুক্ত। শনিবার সকালে বিষয়টি সামনে এনেছে মিরাট পুলিশ। তাকে খুঁজছিল দিল্লি ও মহারাষ্ট্র পুলিশও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে মিরাটের লিসারি গেট এলাকায় আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত নঈম। খবর পেয়ে তাকে ধরতে যান তদন্তকারীরা। সেই খবর জানতে পেরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে নঈম। পালটা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে আহত হয় নঈম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের রেকর্ড বলছে, নঈমের বিরুদ্ধে মিরাটে তার সৎ দাদা, বউদি ও তাঁদের তিন সন্তানকে খুনের অভিযোগ ছিল। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। এছাড়াও দিল্লি ও মহারাষ্ট্রের পুলিশও খুনের মামলায় খুঁজছিল তাকে। মিরাট পুলিশ নঈমের নামে ওয়ারেন্ট জারি করে। মাথার দাম রাখা হয়েছিল ৫০ হাজার টাকা।

নঈমের সৎ দাদা ও তাঁর পরিবারকে খুনের বিষয়ে এলাকার এএসপি বলেন, “লিসারি পুলিশ স্টেশনে পাঁচটি দেহ উদ্ধারের খবর আসে। পুলিশ গিয়ে এক দম্পতি ও তিন সন্তানের দেহ উদ্ধার করে। তাদের মাথায় গভীর ক্ষত ছিল।” এই ঘটনার পর থেকে পলাতক ছিল নঈম। এবার পুলিশের গুলিত খতম হল সে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.