Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Vijay-Themed Ganesh Idols

বিজয়ের আদলে গণেশ মূর্তি! নিন্দায় সরব বিজেপি, বিতর্কে কী জবাব মুখ্যমন্ত্রীর?

Ganesh Chaturthi 2026: জানা গিয়েছে, গণেশ চতুর্থী উপলক্ষে আরকে নগর এলাকায়  বিজয়ের আদলে তৈরি করা হয়েছে একাধিক গণেশ মূর্তি। কয়েকটি মূর্তিতে বিজয়ের জনপ্রিয় সিনেমা ‘ঘিল্লি’র চরিত্র ও দৃশ্যের ছাপ রয়েছে। কোনও কোনও মূর্তিতে আবার তাঁকে রাজনৈতিক নেতা হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৬:৩৬

options
link
বিজয়ের আদলে গণেশ মূর্তি! নিন্দায় সরব বিজেপি, বিতর্কে কী জবাব মুখ্যমন্ত্রীর? zoom
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের আদলে গণেশ মূর্তি।
Advertisement

গণেশ চতুর্থীকে কেন্দ্র করে তামিলনাড়ুতে বিতর্কের ঝড়। অভিযোগ, মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের আদলে তৈরি করা হয়েছে একাধিক গণেশ মূর্তি (Vijay-Themed Ganesh Idols)। সেগুলির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হুলস্থুল পড়ে যায়। গোটা ঘটনায় নিন্দায় সরব বিজেপি।

জানা গিয়েছে, গণেশ চতুর্থী উপলক্ষে আরকে নগর এলাকায় বিজয়ের আদলে তৈরি করা হয়েছে একাধিক গণেশ মূর্তি। কয়েকটি মূর্তিতে বিজয়ের জনপ্রিয় সিনেমা ‘ঘিল্লি’র চরিত্র ও দৃশ্যের ছাপ রয়েছে। কোনও কোনও মূর্তিতে আবার তাঁকে রাজনৈতিক নেতা হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও বা তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরা হয়েছে, যেখানে গণেশ মূর্তির পরনে রয়েছে সাদা শার্ট এবং কালো কোট। মূর্তিগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে বিজয়ের পরিচিত বিভিন্ন ভঙ্গিও। মূর্তিরগুলির ছবি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার নিন্দা জানিয়ে তামিলনাড়ুর বিজেপি সভাপতি নাগেন্দ্রন বলেন, “ব্যক্তিগত মহিমা এবং রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য কোটি কোটি ভক্তের শ্রদ্ধার দেবতাকে এভাবে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। এটি মানুষের আধ্যাত্মিক অনুভূতিকে আঘাত করেছে। টিভিকে-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির দাবি, বিজয়ের দল তাদের কর্মীদের ধর্মীয় উৎসবকে ব প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহারের অনুমতি দিচ্ছে।” এ বিষয়ে দলের প্রধান বিজয়ের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে মূর্তিগুলি দ্রুত সরিয়ে ফেলারও দাবি জানিয়েছেন নাগেন্দ্রন। গোটা বিতর্কে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে টিভিকে-র একটি সূত্রের খবর, ওই এলাকায় বিজয়ের অনুরাগীরা বিগত কয়েক বছর ধরেই তাঁর আদলে মূর্তি বানাচ্ছেন। তবে এবার বিতর্কের মুখে সেগুলি নাকি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.