Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Praggnanandhaa

‘জানতামই না উনি এত ভালো খেলেন’, বিজয়ের দাবার চালে মুগ্ধ চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৪৪

options
link
‘জানতামই না উনি এত ভালো খেলেন’, বিজয়ের দাবার চালে মুগ্ধ চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ zoom
মুখোমুখি দুই 'চ্যাম্পিয়ন'।

একজন সদ্যই নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসাবে খেতাব জিতেছেন। অন্যজন ‘কিস্তিমাত’ করেছেন রাজনৈতিক মঞ্চে। প্রথম জন রমেশবাবু প্রজ্ঞানন্দ। দ্বিতীয় জন থলপতি বিজয়। সোমবার দেখা হল দুই ‘চ্যাম্পিয়ন’-এর। প্রজ্ঞানন্দ যেভাবে দেশ ও রাজ্যকে গর্বিত করেছেন, তার ‘পুরস্কার’ হিসেবে তাঁকে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। এরই পাশাপাশি দাবাও খেললেন। এবং চমকে দিলেন প্রতিভাবান ভারতীয় তারকা দাবাড়ুকে! খেলার শেষে প্রজ্ঞানন্দ বলতে বাধ্য হলেন, ”জানতামই না উনি এত ভালো খেলেন।”

জানা গিয়েছে, বিজয় আগেই প্রজ্ঞানন্দকে জানিয়েছিলেন তিনি যেন দাবার বোর্ড সঙ্গে করে নিয়ে আসেন। এরপর সত্যিই প্রজ্ঞানন্দকে সম্মানিত করার ফাঁকে তাঁর সঙ্গে দাবাও খেললেন টিভিকে সুপ্রিমো। ২০ বছরের দাবাড়ুর সঙ্গে ছিলেন তাঁর মা নাগলক্ষ্মীও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রজ্ঞানন্দ বলেন, ”আমি সত্যিই এটা প্রত্যাশা করিনি। আমি শুনিইনি উনি দাবা খেলেন। উনি বলে দিয়েছিলেন যেন বোর্ড নিয়ে আসি। আমরা পরে খেলেছিও। আমিই জিতেছি। কিন্তু জানতাম না উনি এত ভালো খেলেন। জিজ্ঞেস করলাম, কার সঙ্গে দাবা খেলেন। বিজয় জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে তিনি প্রায়ই খেলেন।”

সম্প্রতি নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসাবে খেতাব জিতে নজির গড়েছেন প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। শেষ দিনে ১৫ পয়েন্ট পেয়ে তিনি ছিলেন তৃতীয় স্থানে। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে কিস্তিমাত করেন ভারতীয় দাবাড়ু।

এদিকে তামিলনাড়ুর দ্বিমুখী লড়াইকে কার্যতই চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয়। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদুসংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। এদিকে বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাঁদের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭-এ। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করেন টিভিকে-কে। দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে, মুসলিগ লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.