Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
LTTE

এলটিটিই প্রধান প্রভাকরণকে শ্রদ্ধা বিজয়ের, দাক্ষিণাত্যে আবার জোরাল হবে ‘তামিল ইলমে’র ডাক?

খোঁচা দিয়ে বিজেপি মনে করিয়েছে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল এলটিটিই। সেই সংগঠনের নেতাকে শ্রদ্ধা জানানো বিজয়ের সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেস নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ২১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ২১:৪৭

options
link
এলটিটিই প্রধান প্রভাকরণকে শ্রদ্ধা বিজয়ের, দাক্ষিণাত্যে আবার জোরাল হবে ‘তামিল ইলমে’র ডাক? zoom
Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেছিল লিবারেশন টাইগার্স অব তামিল ইলম বা এলটিটিই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই শ্রীলঙ্কার সেই বিদ্রোহী সংগঠনের সেনানায়ক নিহত ভেলুপিল্লাই প্রভাকরণকে শ্রদ্ধা জানালেন টিভিকে প্রধান থলপতি বিজয়। বিষয়টি সামনে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। খোঁচা দিয়ে বিজেপি মনে করিয়েছে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল এলটিটিই। সেই জঙ্গি সংগঠনের নেতাকে শ্রদ্ধা জানানো বিজয়ের সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেস নেতা। পালটা জবাব দিয়েছে টিভিকে। কী বলছে তারা?

মুখ্যমন্ত্রী বিজয়কে সমর্থন করে দল টিভিকের একাধিক সূত্র বলছে, কেবল এলটিটিই প্রধান প্রভাকরণকে শ্রদ্ধা জানানো হয়নি। বরং শ্রীলঙ্কায় গণহত্যায় যে হাজার হাজার সাধারণ তামিল মানুষকে হত্যা করা হয়েছিল, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেতা থেকে নেতা হওয়া বিজয়। উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ মে দিনটি তামিলদের কাছে ‘মুল্লিভাইক্কাল গণহত্যা’ নামে পরিচিত। এদিনই শ্রীলঙ্কা সরকারের জন্য ত্রাস হয়ে ওঠা প্রভাকরণকে গুলি করে হত্যা করে লঙ্কা সেনা। এক্স হ্যান্ডেলে বিজয় লিখেছেন, “আমরা মুল্লিভাইক্কালের স্মৃতি হৃদয়ে ধারণ করব! আমরা সমুদ্রের ওপারে বসবাসকারী আমাদের তামিল স্বজনদের অধিকারের জন্য সর্বদা সংহতি প্রকাশ করে পাশে দাঁড়াব!”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন বিজেপি মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে শ্রদ্ধা নিবেদন করেছেন। যার সংগঠন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেছিল। খোঁচা দিয়ে লিখেছেন, অবশ্যই, “এতে রাহুল গান্ধীর কোনও সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত কংগ্রেস ক্ষমতার অংশিদার। সর্বোপরি, ডিএমকে-ও এলটিটিই-র সমর্থক ছিল, তবুও কংগ্রেস তার সঙ্গে জোটে সম্পূর্ণ স্বচ্ছন্দ ছিল।”

প্রভাকরণের নেতৃত্বে শ্রীলঙ্কায় তামিল অধিকার রক্ষার আন্দোলন চলে তিন দশক ধরে। সশস্ত্র সংঘর্ষে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। তামিলনাড়ুর চলতি বিধানসভা নির্বাচনে বিষয়টি বড় ইস্যু না হয়ে উঠলেও ভোটপ্রচারেও প্রভাকরণকে স্মরণ করেন থলপতি বিজয়। প্রশ্ন উঠছে, বিজয়ের ডাকে দাক্ষিণাত্যে কি নতুন করে জোরাল হবে ‘তামিল ইলম’ হাওয়া? সেক্ষেত্রে কংগ্রেস কি সরকারে থাকবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.