দ্বাদশ শ্রেণির পড়ুয়া বেদান্ত শ্রীবাস্তব। সবে মাত্র বহির্পৃথিবীর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে তার। কিন্তু এখনই যেন সমাজের কালো দিকটা তার সামনে স্পষ্ট হয়ে উঠল। বেদান্তর দাবি ছিল, পদার্থবিদ্যার যে উত্তরপত্র তার বলে দেখানো হচ্ছে, সেটা আদৌ তার নয়। তার পোস্ট ভাইরাল হতেই ট্রোলিংয়ের শিকার হতে তাকে। জোটে ‘পাকিস্তানি’ তকমাও! যদিও পরে সিবিএসই-র তরফে জানানো হয়েছে, বোর্ড এই ভুলের জন্য দুঃখিত।
গত ১৩ মে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়। বেদান্ত দেখে সে পদার্থবিদ্যায় খুবই কম নম্বর পেয়েছে। এরপর নিজের উত্তরপত্রটি দেখতে চেয়েছিল সে। বোর্ডের তরফ থেকে পাঠানো উত্তরপত্রে হাতের লেখা দেখেই সে বুঝতে পারে, এটা আদৌ তার পরীক্ষার খাতাই নয়। সে এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে লেখে, ‘সারা বছর পড়াশোনা করলাম। ঘুম, মনের শান্তি, ঘুরতে যাওয়া সব কিছু পরীক্ষার জন্য ত্যাগ করেছিলাম। আর এখন আমি বুঝতে পারছি না, আমার আসল পরীক্ষার খাতাটা কোথায় গেল। পড়ুয়াদের কি এটাই প্রাপ্য?’
আরও পড়ুন:
मोदी-प्रधान की जोड़ी ने एक और संस्था को धांधली का प्रतीक बना दिया।
दशकों में पहली बार CBSE बोर्ड परीक्षा पर इतने गंभीर सवाल उठे हैं। 18.5 लाख बच्चों ने परीक्षा दी – और एक हफ़्ते से OSM, ग़लत मार्किंग और जाँच की गड़बड़ी की शिकायतें अनसुनी पड़ी हैं और शिक्षा मंत्री अपनी कुर्सी से…
— Rahul Gandhi (@RahulGandhi) May 25, 2026
এরপরই সে ট্রোলিংয়ের শিকার হয়। তাকে ‘দেশদ্রোহী’, ‘পাকিস্তানি’র মতো নানা অভিধায় ‘ভূষিত’ করে নেটপাড়ার একাংশ। যদিও অনেকে তাঁকে সমর্থনও করেন। যাঁদের মধ্যে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মোদি-শাহ জুটি আরও একটা সংস্থাকে চুরির প্রতীক বানিয়ে ফেলেছে। গত কয়েক দশকে এই প্রথমবার সিবিএসই পরীক্ষা নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠছে। ১৭ বছরের একটা বাচ্চা তার কম নম্বর পাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলছে, আর বিজেপির আইটি সেল তাকে দেশবিরোধী তকমা দিচ্ছে। তবে মোদিজী শুনে রাখুন, এই জেন জি-র তরুণরাই আপনার অহংকার ভাঙবে।’
এদিকে সিবিএসই-র তরফে বেদান্তকে জানানো হয়েছে, এই ভুলের জন্য তারা দুঃখিত। সেই সঙ্গেই নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সদস্য বলেছেন, ”আমরা আজ বেদান্ত শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করেছি। এবং ইমেলের মাধ্যমে তাঁকে সঠিক উত্তরপত্রটি পাঠিয়ে দিয়েছি। সেই অনুযায়ী তাঁর নম্বর পুনর্বিবেচনা করা হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতি আর প্রাণের বাঁধন! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই