আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা সংক্ষেপে ‘জিরামজি’ (VB-G RAM G)। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এখন থেকে গ্রামীণ ভারতের শ্রমিকরা ১২৫ দিনের কাজের নিশ্চয়তা পাবেন। সেই সঙ্গে বরাদ্দ করা হয়েছে বিপুল অঙ্কের টাকা।
সংসদে বিল পাস এবং রাষ্ট্রপতির সিলমোহর আগেই পড়েছিল। এদিন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৯৫ হাজার ৬৯২ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে। মোদি সরকারের লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে গ্রামীণ অর্থনীতির ভোল বদলে দেওয়া।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৯৫ হাজার ৬৯২ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে।
গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব সংবলিত বিল পাস হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। এত দিন গ্রামীণ ভারতে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রকল্পের নাম ছিল ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫’ (মনরেগা) যা বদলে করা হয়েছিল ‘ভিবিজিরামজি’। নতুন আইনে বলা হয়েছে, ২০৪৭ সাল পর্যন্ত দেশে উন্নয়নের রূপরেখা ‘বিকশিত ভারত’-এর সঙ্গতি রেখেই এই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঠামো তৈরি করা হচ্ছে।
নয়া এই আইনে যে শর্ত রয়েছে তা হল, দেশের সব রাজ্যের শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের ১৫ দিনের মধ্যে তাঁরা যদি কাজ না পান সেক্ষেত্রে নির্দিষ্ট হারে বেকার ভাতা পাবেন শ্রমিকরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ‘ভিবি জি রামজি’ আইন লাগু হওয়ার আগে পর্যন্ত চলতে থাকা গ্রামীণ রোজগার প্রকল্পের যাবতীয় কাজ নতুন আইনের অধীনস্থ প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। নতুন শ্রম কার্ড তৈরি না হওয়া পর্যন্ত ভেরিফায়েড সব শ্রম কার্ড বৈধ থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেপ্তার মহিষাদলের প্রাক্তন বিধায়ক
-
বুধে চমক ‘বুম্বাদা’র, সোশাল মিডিয়ায় সুখবর দিলেন প্রসেনজিৎ
-
বিপুল টাকা ‘তোলাবাজি’, কলকাতায় ফের গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর
-
‘আপনার সরকার, আপনার পাশে’, জনগণের সুবিধায় রাজ্যে চালু হেল্পলাইন নম্বর
-
মিলবে লাখ টাকা পুরস্কার! বিজেপি সাংসদকে ‘খুনে’র হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল পোস্টার