সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তান্ত্রিকের প্ররোচনায় ক্লাস ইলেভেনের এক ছাত্রকে নৃশংস ভাবে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধে। অভিযুক্ত শরণ সিংকে প্রয়াগরাজের করেলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক ভরতি জানান, নিহত ১৭বছরের পীযুশের ঠাকুরদার ভাই অভিযুক্ত শরণ সিং। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শরণ সিং পীযুশকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশের তরফে খবর। কেন এই খুন, তাও জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক তান্ত্রিকের প্ররোচণায় পা দিয়েই শরণ এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, কয়েক বছর আগেই শরণ সিংয়ের ছেলে ও মেয়ে পরপর আত্মঘাতী হন। মৃত্যুর কারণ জানতে তান্ত্রিকের শরণাপন্ন হন অভিযুক্ত। তান্ত্রিক শরণ সিংকে জানান, আসলে পীযুশেরই মারা যাওয়ার কথা ছিল। পরিবর্তে শরণ সিংয়ের সন্তানদের মৃত্য়ু হয়। পীযুশকে হত্যা করারও পরামর্শ দেন ওই তান্ত্রিকই। শরণ সিং পুলিশকে জানিয়েছেন, তিনি পীযুশকে খুন করে দেহ লোপাট করেছেন।
জানা যাচ্ছে, নিহত পীযুশ ক্লাস ইলেভেনের ছাত্র ছিল। মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। এরপরই তার পরিবারের তরফে করেলি থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ একটি নর্দমা থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার করে। বুধবার করেলি এলাকা থেকে উদ্ধার হয় ওই মুন্ডু। এরপরই পীযুশের দেহ শনাক্ত করে তার পরিবার।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় এক মহিলা জানিয়েছেন, তিনি স্কুটারচালক এক ব্যক্তিকে বড় কিছু ফেলতে দেখেছিলেন। স্কুটারচালকের সঙ্গে অভিযুক্ত শরণ সিংয়ের চেহারার বিবরণ মিলে যায়। এরপরই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
সর্বশেষ খবর
-
নেওড়া ভ্যালির জঙ্গলে বাড়ছে বিলুপ্তপ্রায় ফায়ারফক্স লেসার পান্ডা! বর্ষা মিটলেই হবে সমীক্ষা
-
ক্লাসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু, প্রস্রাব! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার শিলিগুড়ির স্কুলপড়ুয়া
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!