চার সন্তানের মা ৪০ বছরের মহিলার সঙ্গে ১৪ বছরের কিশোরের প্রেম! তাদের মধ্যে আলাপ হয়েছিল ইনস্টাগ্রামে। মহিলা দাবি করেছেন, সন্তানের বয়সি বালকের সঙ্গে বিয়েও করেছিলেন তিনি। যদিও বেশ কিছুদিন একসঙ্গে থাকার পর এখন আর সম্পর্কে থাকতে চাইছে না ওই বালক। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এর ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ওই মহিলা। তাঁর বড় ছেলের থেকে পাঁচ বছরের ছোট প্রেমিক! নওতানওয়া থানায় মহিলার দায়ের করা অভিযোগ অনুযায়ী, ইনস্টগ্রামে আলাপ হয় কিশোরের সঙ্গে। একে অপরের ‘রিল’ পছন্দ হয় তাদের। এভাবেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। মহিলার অভিযোগ, কিশোর তাকে বিয়ে করেছিল। যদিও এখন আর সম্পর্ক থাকতে চাইছে না।
আরও পড়ুন:
তদন্তে নেমে পুলিশ জানতে পারেছে, ১৪ বছরের কিশোর চেন্নাইয়ের বাসিন্দা। বাবার সঙ্গে থাকে সে। অন্যদিকে মহিলার বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। উভয়ের মধ্যে সোশাল মিডিয়াতে আলাপ হয়েছিল। প্রাথমিকভাবে প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মহিলা পুলিশকে জানান, তিনি এই বিষয়ে কোনও আইনি পদক্ষেপ করতে চান না। উভয়পক্ষ আর কখনও একে অপরের সঙ্গে যোগাযোগ করবে না, এই শর্তে বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যদিও প্রেমিক ও প্রেমিকার বয়সের পার্থক্যের কারণে সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে উত্তরপ্রদেশের মহিলা এবং চেন্নাইয়ের কিশোরকে নিয়ে। এদিকে পুলিশের তরফে এক বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের বিষয়ে সতর্ক থাকুন। বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে অপ্রাপ্তবয়স্কদের। অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে, সন্তানদের উপর নজর রাখুন। সামাজিকমাধ্যমে ছেলে-মেয়ে ঠিক কী করছে খেয়াল করুন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?