সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রায় অধিকাংশ শহরের পথঘাট লাল হয়ে ওঠে গুটখা, পান মশলার থুতুতে! উত্তরপ্রদেশ, বিহারের মতো গোবলয়ের রাজ্যগুলি এই নেশায় বাকি ভারতকে টেক্কা দেয়। এবার খোদ যোগীরাজ্যের বিধানসভার ভিতরে গুটখা খেয়ে থুতু ফেলার অভিযোগ উঠল কয়েক জন বিধায়কের বিরুদ্ধে। এই বিষয়ে জানালেন খোদ বিধানসভার স্পিকার সতীশ মহানা। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভার সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন সতীশ মহানা। তিনি বলেন, “আজ সকালে খবর পেয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিধানসভার মেঝে পরিষ্কার করিয়েছি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিধায়কদের, যাঁরা গুটখা খেয়ে থুতু ফেলেছেন। সাধারণ মানুষের কটাক্ষের মুখে পড়তে পারেন, সেকথা ভেবে তাঁদের নাম প্রকাশ্যে বলছি না। আমি বিধানসভার সমস্ত সদস্যদের বলছি, যদি দেখেন এই কাজ কেউ করছেন, তাঁদের বাধা দিন। বিধানসভা কক্ষ পরিষ্কার রাখা আমাদের কর্তব্য।”
গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। সেখানে একাধিক দুর্ঘটনায় পুণ্যার্থীদের মৃত্যু হলেও পরিষ্কার পরিচ্ছন্নতায় যোগী প্রশাসনকে ‘ফুল মার্কস’ দিয়েছে সকলেই। সেই উত্তরপ্রদেশে খোদ বিধানসভার ভিতরে বিধায়কদের বিরুদ্ধে থুতু ফেলার অভিযোগ ওঠায় নিন্দার ঝড় উঠছে।
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, দিল্লি এসটিএফের জালে কুখ্যাত ‘অপরাধী’ ওয়াসিম
-
‘মৃত্যুর জন্য প্রস্তুত, মারা গেলেই কবর দিও’, কনসার্টের মাঝে কেন বললেন লাকি আলি?
-
নেত্রী একজনই! মমতার উপর হামলার প্রতিবাদে কুণালদের সঙ্গে ঋত শিবিরের ৩ বিধায়কও
-
কনটেন্ট ক্রিয়েটর স্ত্রীর রহস্যমৃত্যুর পরই আত্মহত্যার চেষ্টা স্বামীর! তমলুকে উত্তেজনা
-
রেশমি-সুন্দর চুল পেতে কোন ভুল এড়াবেন? ফাঁস করলেন আলিয়ার হেয়ার স্টাইলিস্ট!