Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Uttar Pradesh

চুরির অভিযোগ, সাত বছরের শিশুকে টানা ৫ ঘণ্টা ফ্রিজে আটকে অত্যাচার, তারপর…

জানা গিয়েছে, অভিযুক্তের নাম আজাদ। তাঁর একটি নিজস্ব দোকান রয়েছে। অভিযোগ, শিশুটি সেই দোকান থেকে খাবার চুরি করে পালাতে যায়। কিন্তু তাকে হাতেনাতে ধরে ফেলে আজাদ। এরপরই যুবক তাকে চরম শাস্তি দেয় বলে অভিযোগ। টেনে হিঁচড়ে শিশুকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেন তিনি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৮:৪৪

options
link
চুরির অভিযোগ, সাত বছরের শিশুকে টানা ৫ ঘণ্টা ফ্রিজে আটকে অত্যাচার, তারপর… zoom
Advertisement

সাত বছরের শিশুকে টানা ৫ ঘণ্টা ফ্রিজে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম আজাদ। তাঁর একটি নিজস্ব দোকান রয়েছে। অভিযোগ, শিশুটি সেই দোকান থেকে খাবার চুরি করে পালাতে যায়। কিন্তু তাকে হাতেনাতে ধরে ফেলে আজাদ। এরপরই যুবক তাকে চরম শাস্তি দেয় বলে অভিযোগ। টেনে হিঁচড়ে শিশুকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেন তিনি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, রাগে অগ্নিশর্মা আজাদ শিশুটিকে প্রচণ্ড বকাবকি করছেন। যুবককে বলতে শোনা যায়, “তুমি কি আর চুরি করবে? তোমার নাম কী? তুমি আমাকে রাগিয়ে দিয়েছ।”

Advertisement

এখানেই শেষ নয়। শিশুটিকে খুনের হমকি দিতেও শোনা যায় আজাদকে। তিনি বলেন, “গলা কেটে তোমাকে খুন করব।” ভিডিওতে দেখা যায়, শিশুটি কাতর স্বরে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু তাতে আমল দিতে নারাজ আজাদ। টানা পাঁচ ঘণ্টা শিসুটিকে ফ্রিজে আটকে রাখা হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় আজাতকে। তাঁর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। শিশুর বাবা বলেন, “ছেলে দীর্ঘক্ষণ কাঁদছিল। কিন্তু আদাত কর্ণপাত করেনি। তাঁকে কঠোর শাস্তি দিতে হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.