হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশ একটি বড় অভিযান চালায়। সিগরা এলাকায় কিছু ‘বাংলাদেশি পরিবার’ রয়েছে বলে খবর পেয়ে পুলিশ এই তল্লাশি শুরু করে। মঙ্গলবার উচ্চপদস্থ এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের উপ-কমিশনার (ডিসিএস) টি সারভান জানান, শহর থেকে অবৈধ অভিবাসী চিহ্নিত করার একটি অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে পুলিশ নির্দিষ্ট কিছু স্থানে রেড করেন।
পুলিশ কমিশনারের নির্দেশে সোমবার এই অভিযান চালানো হয়। বহিরাগত প্রায় ৩০-৩৫টি পরিবার সমাজবাদী পার্টির এক নেতার আশ্রয়ে থাকছিল। এমনটা খবর পেয়েই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
তল্লাশি চালানোর পর জানা যায়, এই পরিবারগুলি আসলে পশ্চিমবঙ্গ থেকে এসেছে। তারা দীর্ঘ বছর যাবৎ সেখানে বসবাস করছে। ডিসিএস জানান, পরিবারের সদস্য সংখ্যা, এখানে থাকার কারণ এবং পরিচয়পত্রের বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। কোনও জাল পরিচয়পত্র ব্যবহার হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ডিসিএস (কাশী জোন) গৌরব বনসওয়াল জানিয়েছেন, এটি সাত দিনের ‘অপারেশন টর্চ’ কর্মসূচির একটি অংশ। বস্তি এলাকায় থাকা মানুষ এবং রাস্তার বিক্রেতাদের তথ্য যাচাই করাই এই অভিযানের লক্ষ্য। যারা অবৈধভাবে বসবাস করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
-
সুজানকে ৪০০ কোটির খরপোশ হৃত্বিকের! বিচ্ছেদের ১২ বছর পর প্রকাশ্যে চরম সত্য
-
তেহরানে শুরু আয়াতোল্লা খামেনেইর অন্ত্যেষ্টি, ইরানে পৌঁছেই শ্রদ্ধাজ্ঞাপন ভারতীয় প্রতিনিধি দলের
-
শিক্ষায় ডিজিটাল ভারতের উৎকর্ষ! শিক্ষাগত তথ্য স্থানান্তর হল আরও সুরক্ষিত
-
মমতার হয়ে আপনি, অভিষেকের কৌঁশলী কে? এজলাসে বিচারপতির প্রশ্নে ‘নির্বাক’ কল্যাণ
-
প্রস্রাবে রক্ত? ছোটখাটো রোগ ভেবে অবহেলা নয়, চুপিসারে বাড়তে পারে কিডনি ক্যানসার!