নিজের কাকিমাকে দ্বিতীয় বিয়ে করতে চান। কিন্তু স্ত্রী কিছুতেই ডিভোর্সে দিতে রাজি নয়। এই ‘দোষে’ সন্তানদের সামনেই তরুণীকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভালে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে শুরু হয়েছে তদন্ত পক্রিয়া।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাফিজ। সম্ভালে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। রবিবার রাতে তিনি খুন করেন নাজমাকে। দম্পতির চার সন্তান রয়েছে। পনেরো বছরের বিবাহিত জীবন। যদিও বছর দুয়েক হল সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন আশাকর্মী নাজমা। নেপথ্যে কাকিমার সঙ্গে নাফিজের অবৈধ সম্পর্ক! ওই মহিলাকে বিয়েও করতে চান নাফিজ। কিন্তু নাজমা কিছুতেই ডিভোর্স দিতে রাজি নয়। রবিবার রাতে মান্ডি কিসান দাস সরাইয়ের স্ত্রীর ভাড়া বাড়িতে হাজির হন নাফিজ।
আরও পড়ুন:
উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে আচমকা কাঁচি দিয়ে নাজমাকে কোপান নাফিজ। এর পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। এর মধ্যেই ছুটে আসেন প্রতিবেশীরা। দু’জনকেই হাসপাতালে ভর্তি করেন তাঁরা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমার। নাফিজের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ‘প্রেমিকা’ কাকিমাকেও তলব করেছে তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির