ঝগড়া পৌঁছেছিল চরমে। কিন্তু কে জানত তার পরিণতিএমন ভয়ংকর হবে! এক স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার। কামড় পড়েছে গালেও। ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুরের। জানা গিয়েছে, ওই মহিলার ক্ষতস্থানে ১০টি সেলাই পড়েছে।
পুলিশের দাবি, নির্যাতিতার নাম পানা। তাঁর সঙ্গে ফুল নামের ওই যুবকের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। প্রায়ই নাকি ঝগড়াঝাঁটি লেগেই থাকত দু’জনের। ঘটনার দিন সেই ঝগড়াই চরম মাত্রায় পৌঁছেছিল। আর তখনই ফুল নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে কামড়ে ছিঁড়ে নেন পানার নাক। সেই সঙ্গে কাম়ডে দেন গালেও। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। সেলাই পড়ে দশটি। পরে সেখান থেকে তাঁকে ঝাঁসির মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের পরামর্শ, পানার মুখের গড়ন প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকের ওই অবস্থা হওয়ায়। এই পরিস্থিতিতে প্লাস্টিক সার্জারির পক্ষেই সওয়াল করছেন তিনি।
আরও পড়ুন:
শেষ খবর পাওয়া পর্যন্ত ফুল পলাতক। তাঁর খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। পুলিশ নির্যাতিতার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। এদিকে নির্যাতিতা এখনও আশঙ্কাজনক। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?