নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক ব্যক্তি। এরপর নির্জন কৃষিখেতে তাকে ধর্ষণ করা হয়! গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার সেই অভিযুক্ত এনকাউন্টারে গুলিবিদ্ধ। গ্রেপ্তারির সময় তাঁর দুই পায়ে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
গত ১৪ জুন পরিবারের সদস্যদের সঙ্গে নাবালিকা ছাদে ঘুমোচ্ছিল। অভিযুক্ত মুশারফ সেই সময় বাড়িতে ঢুকে তাকে অপহরণ করেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, নাবালিকাকে বাড়ির কাছেই কৃষিখেতে নিয়ে যায় মুশারাফ। সেখানে তাকে ধর্ষণ করে, শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা দেয়। নারকীয় অত্যাচারে জ্ঞান হারায় নির্যাতিতা। এরপরেই পালিয়ে যায় অভিযুক্ত।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পরে অচৈতন্য নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা চলছে। পুলিশ খতিয়ে দেখছে অভিযুক্ত নাবালিকার পরিচিত কিনা। এদিকে রবিবার রাতে চোকপোস্টে গাড়ি তল্লাশির সময় মুশারফকে চিহ্নিত করে পুলিশ। যদিও পালানোর চেষ্টা করেন তিনি, পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। পালটা গুলি চালালে মুশারফের দুই পায়ে গুলি লাগে। আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
মুশারফের কাছ থেকে একটি বেআইনি বন্দুক উদ্ধার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিচার মিলবে বলে নির্যাতিতা নাবালিকার পরিবারকে আস্বস্ত করেছেন স্থানীয় বিধায়ক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?