ভারতে বেড়াতে এসে ভয়ংকর অভিজ্ঞতা! কর্নাটকে (Karnataka) একটি হোমস্টেতে ধর্ষণের শিকার হলেন এক মার্কিন তরুণী। বিষয়টি চাপা দিতে একাধিক কৌশল নেয় অভিযুক্তরা। প্রত্যন্ত অঞ্চলের হোমস্টের ওয়াইফাই পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। হোমস্টে মালিক এবং ধর্ষণে অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্কিন মহিলাকে ধর্ষণে অভিযুক্ত হোমস্টের কর্মীর নাম ব্রুজেশ কুমার। তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। অপরাধ সংঘটিত হয়েছে কর্নাটকের গ্রামীণ জেলা কোদাগুর একটি গ্রাম কুট্টাতে। নির্যাতনের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন হোমস্টের মালিক। মার্কিন তরুণী যাতে অভিযোগ জানাতে না পারেন তার জন্য টানা তিনদিন হোমস্টের ওয়াইফাই পরিষেবা বন্ধ করে দেন। কার্যত প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়েছিলেন মার্কিন তরুণী। শেষ পর্যন্ত মহিশুর ভ্রমণের অজুহাতে হোমস্টে ছাড়েন তিনি।
মহিশুর থেকেই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করেন মার্কিন তরুণী। দূতাবাস মহিশুরু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে অভিযোগ দায়ের হয় হোমস্টে কর্মী এবং মালিকের বিরুদ্ধে। কোদাগুর পুলিশ সুপার জানিয়েছেন, কুট্টার থানায় বিদেশিনীকে যৌন হেনস্তার অবিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্তের উন্মোচন! কৃত্রিম সূর্য তৈরির দোরগোড়ায় ভারত
-
রাম, হুইস্কি এবং ভদকার অ্যালকোহল আসলে একই! তাহলে তফাত গড়ে দেয় কোনটা
-
পুজোয় ৬০ হাজার মণ্ডপে জ্বলবে আলো, নিখরচায় বিদ্যুৎ সরবরাহে বড় পদক্ষেপ রাজ্যের
-
এবার বামেদের উদ্যোগ হলদিয়ায় বিশ্বকর্মা পুজো! হাই কোর্ট থেকে অনুমতি আদায় সিটুর
-
সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট, পরকীয়ায় মজে ট্রাম্প? ভাইরাল ছবিতে তুঙ্গে জল্পনা