উত্তরপ্রদেশের এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা (UP SIR Final Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। সেখানে খসড়া তালিকার তুলনায় ৮৪ লক্ষ ভোটার বেড়েছে। তবে এসআইআর প্রক্রিয়া শুরুর আগের তালিকার তুলনায় মোট ভোটার প্রায় ২ কোটি কমেছে। ভোটার তালিকায় থাকা ১ কোটি ৪ লক্ষ আনম্যাপড। মোট ৩ কোটি ২৬ লক্ষ জনকে নোটিস পাঠানো হয়। নোটিস পাঠানো ভোটারদের মধ্যে ৮৪ লক্ষ ভোটারের নাম উঠেছে।
এসআইআর-এর পর উত্তরপ্রদেশে মোট ভোটার ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। এসআইআর-এর আগে মোট ভোটার ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২। প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ৪০৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। তার আগে বাকি দশটি রাজ্যের মতো যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যেও এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি রাজ্যগুলির চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও, শুধুমাত্র উত্তরপ্রদেশই বাকি ছিল। শুক্রবার সেই তালিকা প্রকাশিত হল।
আরও পড়ুন:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নবদীপ রিনওয়া সাংবাদিক বৈঠক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। জানান, রাজ্যে সম্পূর্ণ স্বচ্ছভাবে আইন মেনে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট আইনি পদ্ধতি না মেনে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। ২০২৬ সালের ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। এর মধ্যে ৬.৮৮ কোটি পুরুষ, ৫.৬৭ কোটি মহিলা এবং ৪,১১৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজার ৯৮১।
১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। এর মধ্যে ৭ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭১ জন পুরুষ (প্রায় ৫৪ শতাংশ), মহিলা রয়েছেন ৬ কোটি ৯ লক্ষ ৯ হাজার ৫২৫ জন (৪৫.৪৬%) এবং ৪,২০৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০ জন। যা মোট ভোটারের ১.৩২ শতাংশ। চূড়ান্ত তালিকায় মোট ভোটার বেড়েছে ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ জন।
খসড়া তালিকায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রীতিমতো উদ্বেগপ্রকাশ করেন। সাফ বলে দেন, “যাদের নাম বাদ পড়ছে তারাও বিজেপির ভোটার।” যোগী দলের সাংসদদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধকালীন তৎপরতায় ভোটারদের নাম তুলতে হবে। শোনা যায় অন্তত দেড় কোটি ভোটারের নাম নতুন করে তুলতে চেয়েছিলেন যোগী। সেই টার্গেট নিয়ে নেমে প্রায় ৮৪ লক্ষ ভোটারের নাম তুললেও অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারল না গেরুয়া শিবির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!
-
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা