স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোরখা পরে নাচের অভিযোগ কয়েকজন হিন্দু ছাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি বেসরকারি স্কুলে। ভিডিও ভাইরাল হতেই স্কুলটি সিল করে দিয়েছে সে রাজ্যের শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, তদন্তে উঠে এসেছে, স্কুলটি কোনও স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছিল।
প্রশাসন সূত্রে খবর, স্কুলটি বাবহানজোট এলাকার আউসানি বুজুর্গ-এ অবস্থিত। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোরখা পরে কয়েকজন ছাত্রী নাচছে। এরপরই বিতর্ক তৈরি হয়। স্কুলটি সিল করে দেয় উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তর এবং পরিদর্শনের নির্দেশ দেয়। তদন্তে উঠে আসে, কোনও স্বীকৃতি ছাড়াই স্কুলটি এতদিন চলছিল।
আরও পড়ুন:
শিক্ষা দপ্তরের এক কর্তা অমিত কুমার সিং বলেন, “ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্লক শিক্ষা আধিকারিক (বিইও) রিয়াজ আহমেদকে স্কুলটি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিই।” তিনি জানান, অনুমোদন ছাড়াই স্কুলটি চালার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই আধিকারিকরা স্কুলটিকে সিল করে দেয়। অমিত নির্দেশ দিয়েছেন, ওই স্কুলের পড়ুয়াদের যাতে অন্য কোনও স্কুল বা সরকারি স্কুলে ভর্তি করানো হয়।
সর্বশেষ খবর
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর