সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পেরিয়েছে ১৫ বছর। রয়েছে বছর বারোর এক পুত্র সন্তানও। তারপরও গোপেনে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন স্ত্রী। তা জানতে পেরে সংসারে অশান্তিও হয়। তারপরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছেদ করেননি মহিলা। অবশেষে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন যুবক।
ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। ২০১০ সালে যোগেশ তিওয়ারির সঙ্গে বিয়ে হয় সোনি নামে এক মহিলার। তাঁদের সম্পর্ক মোটামুটি ঠিকই চলছিল। এক পুত্র সন্তানেরও জন্ম দেন সোনি। কিন্তু অনেক বছর পর যোগেশ জানতে পারেন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর। লুকিয়ে এখনও দেখা করেন তাঁরা। তা নিয়ে যোগেশ ও সোনির সংসারে অশান্তি হয়। কিন্তু কিছুই বদলায়নি।
সম্প্রতি স্ত্রীর প্রেমিককে নিয়ে তাঁদের ফের ঝামেলা বাঁধে। বাবার বাড়ি চলে যান সোনি। দিনকয়েক আগে ফিরেও আসেন। সেই খবর পেয়ে গ্রামে আসেন সোনির প্রেমিক বিকাশ দ্বিবেদীও। তাঁকে দেখার পর পুলিশে ফোন করেন যোগেশ। ভয়ে পালিয়ে যান বিকাশ। পরে তাঁকে ফিরিয়ে এনে গ্রামে সালিশ সভা বসান যোগেশ। সেখানেই স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। এই বিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দেন তিনি। সোনিকেও লিখিত আকারে জানাতে হয়েছে তিনি আর যোগেশের স্ত্রী নন। ১২ বছরের ছেলেকেও তাঁর মায়ের সঙ্গেই যেতে দিয়েছেন যোগেশ। তবে ছেলে চাইলেই তাঁর সঙ্গে দেখা করতে পারবে বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল