অন্য কেউ নন। খোদ নিজের দাদার হাতেই রাস্তায় নিগ্রহের শিকার হলেন দুই বোন! শুধু তা-ই নয়, তাঁরা বাধা দেওয়ায় তাঁদের ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েও দিলেন দাদা।
উত্তরপ্রদেশের বস্তি জেলার সন্ত কবীর নগর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, রবিবার দৌলতপুর ঘাট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই বোন। তাঁদের মধ্যে বড়জনের বয়স ২১। ছোট বোন নাবালিকা (১৭)। অভিযোগ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের পথ আটকান দাদা আকাশ মাধেশিয়া (২২)। তারপরই তাঁদের হেনস্তা করা শুরু করেন তিনি। বড়বোন তার প্রতিবাদও করেন। আর সেই সময়েই পকেট থেকে ছুরি বার করে আকাশ তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন বলে অভিযোগ। তাতে পিঠে গুরুতর আঘাত পান বড়়বোন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ যখন বড়বোনের উপর হামলা চালান, ছোটবোনও তাঁকে বাধা দিতে গিয়েছিল। সেই জন্য তাকেও ছুরি দিয়ে কুপিয়ে দেন দাদা। ওই নাবালিকাও হাতে চোট পেয়েছেন। এই ঘটনার পরেই ধানঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তার ভিত্তিতে মামলাও রুজু হয়েছে। যদিও পরিবারের অভিযোগ, পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। কাউকেই গ্রেপ্তার করেনি তারা।
যদিও সার্কেল অফিসার অভয়নাথ মিশ্র বলেন, “ভারতীয় ন্যায় সংহিতা এবং এসসি/এসটি আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপে আটকে ১১ দিন! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা-সহ ২, ভাইরাল উদ্ধারের ভিডিও
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! রাতেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে
-
এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?