ইরান এবং আমেরিকা যুদ্ধবিরতির পথে। ইতিমধ্যেই দু’দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। হরমুজ দিয়েও এখন জাহাজ চলাচলে বিশেষ বাধা নেই। যার সুবাদে আন্তর্জাতিক বাজারে ধীরে ধীরে সস্তা হচ্ছে অশোধিত তেল। একটা সময় যে অশোধিত তেলের দাম (Petrol Diesel Price) ব্যারেলপিছু ১১০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল সেটাই এখন কমে ৭০-৭৫ ডলার। কিন্তু এই দাম কমার সুফল এখনই ভারতের আমজনতা পাচ্ছে না। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাফ জানিয়ে দিচ্ছেন, দেশে পেট্রল-ডিজেলের দাম কমার সম্ভাবনা এখনই নেই। আরও দু-তিন মাস অন্তত সময় লাগবে।
হরদীপ পুরী সাফ বলছেন, ৩০ জুন পর্যন্ত মোটা অঙ্কের লোকসানে তেল বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সব মিলিয়ে ৭৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে সংস্থাগুলির। উন্নত দেশগুলিতে যেখানে জ্বালানির দাম ৩০-৫০ শতাংশ বেড়েছে, সেখানে যুদ্ধকালীন সময়ে ভারতে মূল্যবৃদ্ধি ছিল নগণ্যই। পেট্রোলিয়াম মন্ত্রী স্বীকার করেছেন, এতদিন ভারত নিজের সঞ্চিত পেট্রলের ভাণ্ডার ব্যবহার করছিল। যতদিন না পর্যন্ত সস্তার অশোধিত তেল ভারতের রিফাইনারিগুলিতে এসে পৌঁছাচ্ছে ততদিন দাম কমবে না।
আরও পড়ুন:
হরদীপ পুরীর কথায়, “আজ আমরা আমাদের সঞ্চিত তেল ব্যবহার করছি। এই তেল আমরা দু’মাস আগে কিনেছি। এখন যদি এই দাম কমাটা আরও ২-৩ মাস এভাবেই কমতে থাকে, তাহলে পরে ভেবে দেখা যাবে। কিন্তু এটা আপাতত কাল্পনিক একটা পরিস্থিতি।” অর্থাৎ আগামী ২-৩ মাস তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। ২-৩ মাস পর কমবে কিনা সেটাও নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের উপর।
তবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তেলের দাম না কমালেও বেসরকারি সংস্থা দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি জ্বালানির দাম কমিয়েছে। লিটারপ্রতি ওই সংস্থাটি পেট্রলের দাম কমিয়েছে ৫ টাকা। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি ৩ টাকা কমিয়েছে। প্রশ্ন হল, বেসরকারি সংস্থা যদি দাম কমাতে পারে, তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন পারছে না?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য
-
আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত
-
‘মস্তানি’ দেখিয়ে ডুরান্ড জয়, তারপরই সৌরভের ফোন দেবব্রতকে, হাবাসকে আনার নেপথ্যে কি ‘দাদা’র বুদ্ধি?
-
১০ দিন পরেও বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি, আসন পুনর্বিন্যাস বিলে মোদি সরকারের নয়া কৌশল?
-
উত্তম-সুচিত্রার সিনেমা দেখার নেশা, বাংলায় সুযোগের অপেক্ষায় সৃজিত-কৌশিক ভক্ত অমৃতা