দিল্লি দাঙ্গায় উসকানির অভিযোগে জেলবন্দি উমর খালিদের সঙ্গে ‘আরশোলা’ যোগ! ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে উমরের যোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সৌরভের পুরনো এক সোশাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এনেছেন কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। যেখানে উমর খালিদের সঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সৌরভকে। পোস্টে জেলবন্দি উমরকে অত্যন্ত সাহসী যুবক বলে প্রশংসা করেছেন সিজেপি নেতা।
বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরের শেয়ার করা সেই পোস্টে উমরের (Umar Khalid) সঙ্গে নিজের ছবি শেয়ার করে সৌরভের (Saurav Das) লিখেছেন, ‘অত্যন্ত সাহসী উমর খালিদের সঙ্গে দেখা। তুচ্ছ ও মিথ্যা মামলায় তিনি ৫ বছর ধরে জেলবন্দি। দেশের বিচার ব্যবস্থার গায়ে এই কালো দাগ সারা জীবনের জন্য থেকে যাবে। তাঁর মাথানত না করার মানসিকতা তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়।’
আরও পড়ুন:
To the many genuine students and their parents who protested with their genuine grievances – take a look at this pic and its msg.
And choose who you are with wisely.🙏🏻
▶️Because if you think, your future is going to be shaped by morons whose idealogy is Dividing and breaking… pic.twitter.com/aUfsyUXIci
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@RajeevRC_X) July 29, 2026
সোশাল মিডিয়ায় সৌরভের সেই বার্তা তুলে ধরে কারও নাম না করেই বিজেপি নেতা পড়ুয়া ও অভিভাবকদের বিচক্ষণ হওয়ার বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘যারা প্রকৃত পড়ুয়া এবং তাদের অভিভাবক, যারা ন্যায্য দাবির জন্য লড়াই করছেন তাঁদের এই ছবি ও বার্তাটি দেখা উচিত। এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন আপনারা কাকে সমর্থন করছেন।’ চন্দ্রশেখর আরও লেখেন, ‘কোনও হিংসাত্মক আন্দোলন বরদাস্ত করা হবে না। যে বা যারা এই দেশ, গণতন্ত্র বা অখণ্ডতাকে খুন্ন করার চেষ্টা করবে অবশ্যই তাদের বিরোধিতা করতে হবে।’
উল্লেখ্য, রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। তার পর থেকেই জেলবন্দি রয়েছেন উমর খালিদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর