২৬/১১ হামলার কুখ্যাত জঙ্গি আজমল কাসভকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এবার কেতন আগরওয়াল খুনের মামলায় সওয়াল করবেন সেই বিখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকম। শুক্রবার কেতনের বাবা সাক্ষাৎ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে। তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, কেতনের হয়ে সওয়াল করবেন উজ্জ্বল। উল্লেখ্য, পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে খুনের মূল অভিযুক্ত সিয়া গোয়েলকে।
শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কেতনের বাবা বিশাল আগরওয়াল। সেই সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে ফড়নবিসের দপ্তর জানায়, এই খুনের ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। কেতনের সুবিচার নিশ্চিত জন্য সমস্তরকম ব্যবস্থা থাকবে। পরিবারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, উজ্জ্বল নিকমকে যেন আইনজীবী নিয়োগ করা হয়। সেই আবেদনও পূর্ণ করেছে সরকার। বিখ্যাত আইনজীবী নিজেও এই মামলা লড়তে সম্মতি জানিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম আইনজীবী হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। যার মধ্যে অন্যতম মধ্যে অন্যতম হল মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মামলা। গোটা দেশের নজর ছিল সেই মামলায়। মুম্বই হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে ফাঁসিতে ঝোলানোর নেপথ্যে অন্যতম কারিগর তিনি। শুধু তাই নয়, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলাতেও আইনজীবী হিসাবে জঙ্গিদের বিপক্ষে লড়েছেন উজ্জ্বল। অস্ত্র আইনে অভিনেতা সঞ্জয় দত্তকে জেলের ঘানি টানানোর নেপথ্যেও রয়েছে এই উজ্জ্বল নিকমেরই হাত।
প্রসঙ্গত, কেতনের হত্যাকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। কখনও শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে রীতিমতো হুমকি দিয়েছিলেন। কখনও জানা যাচ্ছে, হবু স্বামীকে খুন করার জন্য সিয়াকে চাপ দিয়েছিলেন তাঁর প্রেমিক চেতন চৌধুরী। পুলিশ হেফাজতে শুরুতে সিয়া ও চেতন একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। যদিও দুজনেই শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করেছেন। এবার ফাস্ট ট্র্যাক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ