Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Ebola

ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা

বিশ্বের অন্যতম মারাত্মক সংক্রামক রোগগুলির অন্যতম ইবোলা ভাইরাসজনিত অসুখ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ২০:০৪

options
link
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা zoom
প্রতীকী ছবি।

ভারতে কি তা হলে হানা দিল ইবোলা (Ebola) ভাইরাস? উগান্ডার নাগরিক এক ১৯ বছরের তরুণী পর্যটকের শরীরে দেখা গিয়েছে সংক্রমণের লক্ষণ। দ্রুত তাঁকে জয়পুরের এক হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই তরুণী সত্যিই ইবোলায় আক্রান্ত কিনা তা বুঝতে পরীক্ষার ফলাফল হাতে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না।

জানা গিয়েছে, শারজা থেকে এয়ার আরবিয়ার উড়ানে জয়পুরে আসেন ওই তরুণী। বিমানবন্দরে মেডিক্যাল টিম তাঁকে স্ক্রিনিং করার সময়ই সন্দেহ হয় সকলের। এরপরই তাঁকে আইসোলেশনে রাখা হয়। তাঁর শরীরের নমুনা পাঠানো হয়েছে পুণের ল্যাবরেটরিতে। ৪৮ ঘণ্টা পর পাঠানো হবে আরও নমুনা। এরপরই ফল সামনে এলে পরিষ্কার হয়ে যাবে ওই তরুণীর আদৌ ইবোলা হয়েছে কিনা। যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে ২১ দিনের জন্য কোয়ারান্টাইনে রেখে তাঁর চিকিৎসা করা হবে।

Advertisement

ওই তরুণীর পেটে ব্যথা, খিদে কমে যাওয়ার মতো উপসর্গ রয়েছে। সেই সঙ্গে মাথাব্যথার কথাও জানিয়েছেন তিনি। এগুলি সবই ইবোলার উপসর্গ। তবে তা থাকলেই যে তিনি আক্রান্ত সেটা বলা যায় না। আপাতত তাই অপেক্ষা ফল প্রকাশের।

প্রসঙ্গত, আফ্রিকায় ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। সেইদিকে তাকিয়ে অনেকদিন আগে থেকেই সতর্ক রয়েছে কেন্দ্র। আফ্রিকা থেকে যাঁরা রাজ্যে ফিরছেন তাঁদের স্ক্রিনিং-এ জোর দিতে বলল স্বাস্থ্যদপ্তর। দমদম বিমানবন্দরে জারি হয়েছে বিশেষ সতর্কতা। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে নির্দেশিকা। দেশের স্বাস্থ্য সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব তা পাঠিয়ে দিয়েছেন প্রতিটি রাজ্যে। যাঁরা বিদেশ থেকে আসছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলি থেকে ফিরছেন, তাঁদের মধ্যে যদি কারও এমন উপসর্গ থাকে, তবে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র দিতে বলা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.