সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে ‘ঘরেলু বিবাদ’ তুঙ্গে। এবার শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান উদ্ধব ঠাকরের কনভয়ে হামলার অভিযোগ উঠল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মীদের বিরুদ্ধে। শনিবার উদ্ধবের কনভয়ে গোবর এবং নারকেল ছোড়া হয় বলে অভিযোগ।
শনিবার এক রাজনৈতিক কর্মসূচি সেরে ফিরছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে সময় আচমকা কিছু দুষ্কৃতী উদ্ধবের কনভয় লক্ষ্য করে পাথর এবং নারকেল ছোড়ে। কনভয়ের একাধিক গাড়ি আক্রান্ত হয় বলে খবর। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ২০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলে খবর।
[আরও পড়ুন: টার্গেট মধ্যবয়সী মহিলারা, যৌনতায় রাজি না হলেই খুন! ১৩ মাসে ৯ খুনে ধৃত সিরিয়াল কিলার]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী। একদিন আগেই রাজ ঠাকরের কনভয় লক্ষ্য করে সুপুরি ছোড়ার অভিযোগ উঠেছিল শিব সেনা কর্মীদের বিরুদ্ধে। শনিবার সেই ঘটনারই বদলা হিসাবে উদ্ধব ঠাকরের কনভয়ে হামলা বলে মনে করা হচ্ছে। বস্তুত এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতিতে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের ঘরেলু বিবাদ চরমে। কাকা বালাসাহেব ঠাকরের সঙ্গে বিবাদের জেরে রাজ ঠাকরে শিব সেনা ছাড়ার পর থেকেই বালাসাহেব পরিবারের বিরোধিতা করে আসছেন রাজ ঠাকরে। এই মুহূর্তে সেই বিবাদ চরমে।
VIDEO | Shiv Sena (UBT) president Uddhav Thackeray’s convoy was attacked by Maharashtra Navnirman Sena (MNS) workers in Thane earlier today. The MNS workers also staged a protest against Uddhav Thackeray, throwing tomatoes and cow dung at his convoy.
(Source: Third Party)
(Full… pic.twitter.com/ClOXPaw2Uu
— Press Trust of India (@PTI_News) August 10, 2024
[আরও পড়ুন: ‘চরিত্রহননের চেষ্টা’, আদানির সংস্থায় অংশীদারিত্বের অভিযোগের পালটা বিবৃতি সেবি চেয়ারপার্সনের]
দিওয়ালির পরই মহারাষ্ট্রের ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেরাজ্যে কংগ্রেস এবং এনসিপির শরদ পওয়ার শিবিরের সঙ্গে জোট করে নির্বাচন লড়ার কথা শিব সেনার উদ্ধব শিবিরের। তবে তিন দলের মধ্যে আসনরফা নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে এমএনএস সমর্থন করতে পারে বিজেপিকে।
সর্বশেষ খবর
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?