সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে উপস্থিত ছিলেন শিব সেনার উদ্ধব শিবিরের উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে এবং দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। কিন্তু সেখানে তাঁদের বসতে দেওয়া হয় পিছনের সারিতে। এমনই দাবি তুলে খোঁচা দিয়েছে বিজেপি। যদিও এমন দাবির প্রতিবাদ করেছেন উদ্ধবরা। সব মিলিয়ে বিজেপি-শিব সেনার (উদ্ধব শিবির) মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠল এই ইস্যুতে।
মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিস খোঁচা মেরে বলেছেন, ”আমাদের কাছে ওঁর (উদ্ধব ঠাকরে) সম্মানটা সবচেয়ে আগে থাকত। ওখানে (ইন্ডিয়া জোটে) গিয়ে উনি কতটা সম্মান পাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি। উদ্ধব বলতেন, উনি দিল্লির সামনে মাথা নত করবেন না। এখন কী অবস্থা দেখুন। অথচ ওরা (কংগ্রেস) এখন ক্ষমতাতেও নেই। এটা যন্ত্রণাদায়ক। আমাদের সঙ্গে যখন ছিলেন আমরা সব সময়ই সামনের সারিতে বসতে দিতাম ওঁকে।” বিজেপির তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের ভিডিওর। সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় রাউত ও উদ্ধব একেবারে পিছনের সারিতে বসে রয়েছেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘এই ছবিতে আত্মসম্মান খুঁজে বের করুন।’
গেরুয়া শিবিরের কটাক্ষের জবাব দিয়েছেন সঞ্জয় রাউত। রাজ্যসভার সাংসদ জানাচ্ছেন, ”আমরা সামনেই বসেছিলাম। কিন্তু টিভি স্ক্রিন চোখে অসুবিধা সৃষ্টি করছিল। তাই আমরা গিয়ে পিছনে বসি। উদ্ধবজির অন্য ছবি দেখুন। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী ওঁকে ও ওঁর পরিবারকে নিজেদের বাড়ি ঘুরে দেখিয়েছেন। কে কোথায় বসবে, তা নিয়েই বিজেপি পড়ে আছে। বিজেপির ভোট চুরির বিরুদ্ধেই উপস্থাপনা চলছিল।”
সর্বশেষ খবর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার
-
বাংলাতেই রাজনৈতিক অগ্রাধিকার, এনডিএ সংসদীয় বৈঠকে স্পষ্ট বার্তা নিতিন নবীনের
-
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের
-
ধরনার জেরে আটক, কয়েক ঘণ্টা পর পুলিশ ছাড়ল রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্ত বাকি কংগ্রেস নেতারাও