সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত অত্যন্ত নৃশংস ঘটনার ক্ষেত্রে ‘পাশবিক’ শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু উত্তরপ্রদেশের মীরাট সাক্ষী হল এমনই অমানবিক এক ঘটনার, যা বুঝিয়ে দিল এই শব্দটি ঠিক নয়, কেননা এমন নিষ্ঠুরতা পশুরা কখনও করবে না। বেশি চেঁচাচ্ছে, এই ‘অপরাধে’ পাঁচটি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে।
ঘটনা গত ৫ নভেম্বরের। স্থানীয়দের দাবি, দুই অভিযুক্ত মহিলার নাম শোভা ও আরতি। তাঁরা সম্পর্কে তুতো বোন। তাঁরা ওই পাঁচ কুকুরছানার চিৎকারে খুব বিরক্ত বোধ করছিলেন। এর পর ওই পাঁচ শাবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা।
স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ করলে পালটা তাঁদেরও গালাগালি দিতে থাকেন ওই মহিলারা, অভিযোগ তেমনই। তাঁরা খবর দেন পুলিশে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এলেও কাউকে গ্রেপ্তার করেনি। দগ্ধ শাবকদের দেহ মাটিতে পুঁতে দেন স্থানীয়রাই।
অবশেষে গতকাল, শুক্রবার স্থানীয় বাসিন্দা অংশুমালী এলাকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর পরই নড়েচড়ে বসে পুলিশ। ওই দুই মহিলাদের বিরুদ্ধে ৩২৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত শাবকগুলির দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সর্বশেষ খবর
-
মুঘলদের উত্থান-পতন দেখেছে এই গাছ, বিশ্বের অন্যতম প্রাচীন বৃক্ষের খোঁজ মিলল মুঙ্গেরে, কত বয়স?
-
‘বৈভব ক্রিকেটের অসুখ, খেলাটা ধ্বংস হয়ে যাবে’, তরুণ তুর্কিকে নিয়ে বিস্ফোরক গ্রেগ চ্যাপেল
-
মৃত্যুর ১০০ দিন পার! এখনও কবর দেওয়া হয়নি খামেনেইয়কে, নেপথ্যে কোন কারণ?
-
আগাম অনুমতির প্রয়োজন নেই! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ছাড়পত্র রাজ্যের
-
আইএসএল চালাবে ক্লাবগুলিই! ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরাট সিদ্ধান্ত, কবে শুরু টুর্নামেন্ট?