Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Baramati Plane Crash

অজিত পওয়ারের দুর্ঘটনাস্থলেই ফের ভাঙল বিমান! বারামতীতে আবার আতঙ্ক

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর স্মৃতি এখনও ফিকে হয়নি। মর্মান্তিক দুর্ঘটনার মাসচারেক পরেই ফের সেই বারামতীতেই ভেঙে পড়ল একটি বিমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:২৪

options
link
অজিত পওয়ারের দুর্ঘটনাস্থলেই ফের ভাঙল বিমান! বারামতীতে আবার আতঙ্ক zoom
বুধবার একটি বেসরকারি উড়ান সংস্থার একটি প্রশিক্ষণের বিমান ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত।

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর স্মৃতি এখনও ফিকে হয়নি। মর্মান্তিক দুর্ঘটনার মাসচারেক পরেই ফের সেই বারামতীতেই (Baramati Plane Crash) ভেঙে পড়ল একটি বিমান (Plane Crash)। বুধবার একটি বেসরকারি উড়ান সংস্থার একটি প্রশিক্ষণের বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনার সময়ে বিমানে ছিলেন এক প্রশিক্ষণরত পাইলট।

পুণে পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ওই বিমানটি অবতরণের কথা ছিল। প্রশিক্ষণরত পাইলট অবতরণের প্রক্রিয়া শুরুও করে দিয়েছিলেন। কিন্তু আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটিতে। বিপজ্জনকভাবে বিমানটি নিচে নামতে শুরু করে। নিচে নামার সময়ে বিদ্যুতের একটি পোলে ধাক্কা মারে বিমানটি। তারপরেই আছড়ে পড়ে মাটিতে। দুই আসনের বিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময়ে বিমানে একজনই ছিলেন। প্রশিক্ষণরত ওই পাইলটের অবশ্য বড়সড় কোনও ক্ষতি হয়নি। আঘাতও লাগেনি তাঁর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি রেডবার্ড ফ্লাইট ট্রেনিং অ্যাকাডেমি নামে একটি উড়ান প্রশিক্ষণ সংস্থার। সেখানেই প্রশিক্ষণরত ছিলেন ওই পাইলট।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী ছিল গোটা দেশ। বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। মুম্বই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন। গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণ করতে গিয়েই বিমানটি ভয়ংকরভাবে আছড়ে পড়ে। গোজুবাভি গ্রামে ভেঙে পড়েছিল অজিতের বিমান। সেই গ্রামে বুধবারের দুর্ঘটনাটিও ঘটেছে। তবে এবার অল্পের জন্য প্রাণহানি এড়ানো গিয়েছে।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি বারামতিতে ভেঙে পড়ে অজিতের বিমান। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গুরুতর চোট লাগে অজিতের। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। ডিজিসিএর তরফ থেকে অজিতের মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়। ওই বিমানে ছিলেন দু’জন বিমানকর্মী। ছিলেন অজিতের দুই আধিকারিকও। সকলেরই মৃত্যু হয়েছে ভয়ংকর দুর্ঘটনায়। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বারামতিরই জনপ্রতিনিধি ছিলেন অজিত। সাংসদ, বিধায়ক-সমস্ত পদ পেয়েছেন বারামতি থেকে। তাঁর জীবনও শেষ হয় ওই বারামতিতেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.