উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে হুলস্থুল কাণ্ড। বুনো হাতির পালের সঙ্গে ‘পালাল’ ২ হস্তিনী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই হস্তিনী দু’টির খোঁজ শুরু হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, হস্তিনী দু’টির নাম কপিলা এবং তুঙ্গা। জিম করবেট জাতীয় উদ্যানের ভিতরে ও আশপাশে তাদের টহলের কাজে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, রাতের বেলা বিচরণ করার সময় তারা বন্য হাতির একটি পালের সঙ্গে চলে গিয়েছে। সূত্রের খবর, হস্তিনী দু’টি প্রশিক্ষিত। উদ্ধার অভিযান, বনভূমিতে টহল সংক্রান্ত কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল।
আরও পড়ুন:
তবে জানা যাচ্ছে, জিম করবেটে এর আগেও নাকি এরকম ঘটনা ঘটেছে। যেখানে প্রশিক্ষিত হস্তিনীরা বন্য হাতির পালের সঙ্গে মিশে গিয়ে পথ হারিয়েছিল। কিন্তু দিন কয়েক পর তারা ফের তাদের আস্তানায় ফিরে এসেছিল। খবরটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। বর্তমানে হস্তিনী দু’টির খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?