Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Mumbai

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার ভোররাতে প্রবল বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়ে টিলার একাংশ ভেঙে পড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১০:৪৭

options
link
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু zoom
১২ আগস্ট। মুম্বইয়ের ঘাটকোপারে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে।
Advertisement

ভারী বৃষ্টির জেরে মুম্বইতে ধস নেমে মারাত্মক বিপত্তি। ঘাটকোপারে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। বুধবার ভোররাতে প্রবল বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়ে টিলার একাংশ ভেঙে পড়ে। সে সময় ঘুমন্ত অবস্থাতেই বাড়ির উপর ধস নেমে চাপা পড়ে যান বাসিন্দারা। ধ্বংসস্তূপ সরিয়ে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ৬ জনের আটকে থাকার আশঙ্কা।

বুধবার ভোর ৩ টে ৪৫ নাগাদ মুম্বইয়ের অশোক রোড এলাকার পাহাড়ি এলাকার একাংশ ধসে পড়ে। জল-কাদার স্রোতে ভেঙে পড়ে প্রায় সাতটি বাড়ি। সে সময় প্রায় সব বাড়িতেই বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিপর্যয়ে আঁচ করতে পারার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় সকলে।

পুরনিগমের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৩ টে ৪৫ নাগাদ মুম্বইয়ের অশোক রোড এলাকার পাহাড়ি এলাকার একাংশ ধসে পড়ে। জল-কাদার স্রোতে ভেঙে পড়ে প্রায় সাতটি বাড়ি। সে সময় প্রায় সব বাড়িতেই বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিপর্যয়ে আঁচ করতে পারার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় সকলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধ্বংসস্তূপে এখনও প্রায় ১০ জন চাপা পড়ে থাকতে পারে। প্রথমে এলাকার মানুষই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার কর্মীরা। পাশাপাশি, দমকল বাহিনী, মুম্বই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে জানিয়েছেন, “এখনও উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ ও উদ্ধারকারী দল কাজ করছে। এখনই মৃত বা আহতের সংখ্যা নিশ্চিত বলা সম্ভব নয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.